WPL 2024: মন্দানা-মান্ধানা এক নয় বোঝালেন স্মৃতি, কিং কোহলির কেমন ছবি আঁকলেন আরসিবি মহিলা নেত্রী? দেখুন ভিডিও
আইপিএলা হোক বা মহিলাদের প্রিমিয়ার লিগ, আরসিবি মানেই তারকা খচিত একটা দল। মাঠ এবং মাঠের বাইরে সমানভাবে চর্চায় থাকেন বিরাট কোহলি থেকে স্মৃতি মান্ধানারা।
স্মৃতি মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের বিশেষ অনুষ্ঠান 'আরসিবি ইনসাইডার' শো-তে ড্যানিশ সাইতের সাথে দেখান, যিনি মিস্টার নাগস নামেও পরিচিত। মজার অনুষ্ঠান চলাকালীন, স্মৃতি একটি মজার সাক্ষাত্কারে অংশ নিয়েছিলেন, কিন্তু এটি ছিল পিকশনারি গেম যা ভক্তদের বিনোদন উপহার প্রদানেরর অঙ্গ ছিল।

এই অনুষ্ঠানে স্মৃতিকে রশ্মিকার সঙ্গে তুলনা করেন সঞ্চালক। কিন্তু স্মৃতি বলেন, আমি মান্ধানা আর ওনি মান্দানা। ফলে দুইজনের পদবী সম্পূর্ণ ভিন্ন। আমার সঙ্গে দক্ষিণ ভারতের ছোট থেকেই কোনও যোগাযোগ ছিল না। আরসিবির মাধ্যমে সেটা হয়েছে। আমাদের দলের পরিবেশও দারুণ।'
এরপর সঞ্চালক মজা করে বলেন, তোমার জার্সি নম্বর ১০০ হওয়া উচিত। পাল্টা স্মৃতি বলেন কেন ১৮ কি দোষ করল? এর উত্তরে সঞ্চালক মজা করে বলেন, 'গত মরশুমে তোমার স্ট্রাইক রেট ১৮ ছিল'। আরও একাধিক মজার বক্তব্য উঠে আসে এই অনুষ্ঠানে।
এদিকে গুজরাতের বিরুদ্ধে জয় পেয়েছে আরসিবি। গুজরাতের বিরুদ্ধে মঙ্গলবার রাতের ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে গ্যালারির এক প্ল্যাকার্ড। যেখানে আরসিবির এক ভক্ত শ্রেয়াঙ্কা পাটিলকে গ্যালারি থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল 'আমাকে কি বিয়ে করবে শ্রেয়াঙ্কা পাটিল?'
Marriage proposal for Shreyanka Patil and RCB’s players laughing in the dressing room. pic.twitter.com/yoY4e5zfxK
— CricketMAN2 (@ImTanujSingh) February 27, 2024
ওই প্ল্যাকার্ড জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই ড্রেসিংরুমে এবং ডাগআউটে থাকা আরসিবির ক্রিকেটাররা হাসতে থাকেন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।












Click it and Unblock the Notifications