WPL 2024: মান্ধানার ব্যাটে ইউপি বধ আরসিবির, পেরির ছয়ে ভাঙল গাড়ি, একতার অভিষেকেই রেকর্ড
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে বেঙ্গালুরু পর্বের খেলা শেষ হলো আজই। জয়ের সরণিতে ফিরেই দিল্লিতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়রজকে ২৩ রানে হারাল আরসিবি।
এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো স্মৃতি মান্ধানার দল। ব্যাট হাতেও এদিন মাতিয়ে দিলেন মান্ধানা।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইউপি ওয়ারিয়রজ। ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান তোলে আরসিবি। ওপেন করতে নেমে অধিনায়ক স্মৃতি ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৮০ রান করেন। অপর ওপেনার সাব্বিনেনি মেঘানা ২১ বলে ২৮ রানের ইনিংস খেলেন।
এলিস পেরি তিনে নেমে ৩৭ বলে ৫৮ রান করলেন। চারটি করে চার ও ছয় হাঁকিয়েছেন। ১৯তম ওভারের পঞ্চম বলে দীপ্তি শর্মার বলে লং অন বাউন্ডারি দিয়ে একটি বিরাট ছক্কা হাঁকান পেরি। সেটি গিয়ে লাগে পুরস্কার দেওয়ার জন্য প্রদর্শিত গাড়িতে। জানালার কাচ ভেঙে যায়, যা দেখে অবাক হয়ে মাথায় হাত দেন পেরি।
𝘽𝙧𝙚𝙖𝙠𝙞𝙣𝙜 𝙍𝙚𝙘𝙤𝙧𝙙𝙨 + 𝙂𝙡𝙖𝙨𝙨𝙚𝙨 😉
— JioCinema (@JioCinema) March 4, 2024
Ellyse Perry's powerful shot shattered the window of display car 😅#TATAWPL #UPWvRCB #TATAWPLonJioCinema #TATAWPLonSports18 #HarZubaanParNaamTera#JioCinemaSports #CheerTheW pic.twitter.com/RrQChEzQCo
রিচা ঘোষ ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও একটি ছয় মেরেছেন। ২ বলে ২ রানে অপরাজিত থাকেন সোফি ডিভাইন। অঞ্জলি সর্বাণী, দীপ্তি শর্মা ও সোফি এক্লেস্টোন একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রানের বেশি তুলতে পারে ইউপি।
ইউপি ওয়ারিয়রজের অধিনায়ক অ্যালিসা হিলি সাতটি চার ও তিনটি ছয়ের দৌলতে ৩৮ বলে ৫৫ রান করেন। দীপ্তি শর্মা ৩১, পুণম খেমনার ৩১ ও কিরণ নবগীরে ১৮ রান করেন। সোফি ডিভাইন, সোফি মলিনিউক্স, জর্জিয়া ওয়ারহ্যাম ও আশা শোভনা দুটি করে উইকেট দখল করেন।
মহিলাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হলো একতা বিশ্তের। উত্তরপ্রদেশের আলমোরার একতার আজ বয়স ৩৮ বছর ২৫ দিন। তিনি ১ ওভারে ১০ রান দেন। ভারতের মহিলা দলের হয়ে ১টি টেস্ট, ৬৩টি ওডিআই ও ৪২টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন একতা। ২০১১ সালে সাদা বলের ক্রিকেটে তাঁর আন্তর্জতিক অভিষেক হয়েছিল।
আরসিবির পয়েন্ট ৫ ম্যাচে ৬। ৪ ম্যাচে ৬ পয়েন্ট করে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের। কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এই দুই দল। মুম্বই জিতলে দিল্লিকে শীর্ষস্থান খোয়াতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications