WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে 'আনক্যাপড' কোটিপতি! বৃন্দা দীনেশের রেকর্ড দর টপকে গেলেন কাশ্বী গৌতম
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম চলছে মুম্বইয়ে। সেখানে চমক দেখালেন দুই আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে খেললেও এখনও যাঁরা দেশের হয়ে খেলেননি।
প্রথম আনক্যাপড ক্রিকেটার হিসেবে প্রথম ১ কোটি টাকার মাইলস্টোন ছাপিয়ে যান বৃন্দা দীনেশ। এরপর তাঁর প্রাপ্ত দর টপকে গিয়ে নয়া ইতিহাস গড়লেন কাশ্বী গৌতম।

কাশ্বীকে ২ কোটি টাকায় কিনেছে গুজরাত জায়ান্টস। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে এটিই উইমেন্স প্রিমিয়ার লিগে সর্বাধিক দর। ডব্লিউপিএলের নিলামে এখনও অবধি সবচেয়ে বেশি ২ কোটি টাকা দর পেয়েছেন কাশ্বী গৌতম ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। ইউপি ওয়ারিয়রজকে দর কষাকষিতে পিছনে ফেলে কাশ্বীকে নিয়ে শেষ হাসি হেসেছে গুজরাত।
কাশ্বীর বয়স এখন ২০। ফাস্ট বোলিং অলরাউন্ডার। মহিলাদের ঘরোয়া অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতায় কাশ্বী অরুণাচল প্রদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে চণ্ডীগড়ের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। মহিলাদের সিনিয়র টি ২০ ট্রফিতে চলতি বছর কাশ্বী ৭ ম্যাচে ১২ উইকেট দখল করে নজর কাড়েন। ইকনমি ৪.১৪। হংকংয়ে ভারতকে এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপ জেতানোর ক্ষেত্রেও অবদান রাখেন কাশ্বী।
এদিন প্রথম আনক্যাপড ক্রিকেটার হিসেবে ১ কোটি টাকার বেশি দর পান বৃন্দা দীনেশ। বয়স ২২। ১.৩ কোটি টাকায় এই ব্যাটারকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়রজ। কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে উঠতি প্রতিভাদের মধ্যে বৃন্দা অন্যতম। হংকংয়ে এসিসি অনূর্ধ্ব ২৩ ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতকে জেতাতে তাঁরও অবদান ছিল।
প্রথমে ওই টুর্নামেন্টের দলে ছিলেন না বৃন্দা। কিন্তু প্রস্তুতি ম্যাচগুলিতে পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়ায় পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পান। ফাস্ট বোলার এস যশশ্রী চোটের কারণে ছিটকে যাওয়ার পরেই। ফাইনালে ভারত ৭ উইকেটে ১২৭ তুলেছিল। তার মধ্যে বৃন্দা ২৯ বলে ৩৬ রান করেছিলেন।
মুশকান মালিকের কিট ঠিক সময়ে না পৌঁছনোয় এই ম্যাচে খেলার সুযোগ এসে যায় বৃন্দার কাছে। তাঁর ইনিংসই বাংলাদেশকে ৩১ রানে হারানোর ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়। মেগ ল্যানিংয়ের ভক্ত বৃন্দা উইমেন্স প্রিমিয়ার লিগের পাঁচটি দলেই ট্রায়ালে অংশ নেন। মহিলাদের সিনিয়র ওয়ান ডে প্রতিযোগিতায় কর্নাটককে ফাইনালে তোলার নেপথ্যেও অবদান ছিল বৃন্দার।
ওই টুর্নামেন্টে তিনি তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন। ১১ ইনিংসে ৪৭৭ রান করেন, গড় ৪৭.৭০। রাজস্থানের বিরুদ্ধে সেমিফাইনালে ৮১ রানের ইনিংস খেলে নজর কাড়েন। কর্নাটক দলের এখন অন্যতম বড় ভরসা উইমেন্স প্রিমিয়ার লিগে নজির গড়লেন। দরে কাশ্বী তাঁকে ছাপিয়ে গেলেও ১ কোটি টাকার মাইলফলক তিনিই প্রথমবার স্পর্শ করলেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications