WPL 2024 Player Auction: অজি ক্রিকেট প্রশাসকের কন্যার জন্য ২ কোটি খরচ, কোন অঙ্কে অ্যানাবেলকে দলে নিল দিল্লি?

মহি‌লা প্রিমিয়াগর লিগের নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগেই বড় চমক দেয় দিল্লি ক্যাপিটালস। নিলামের টেবিঅলে তাঁরা বসিয়ে দেয় দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই প্রথমবার মহি‌লা প্রিমিয়ার লিগের নিমালে অংশ নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সৌরভ যেখানে আছেন দাদাগিরি তো হবেই। মহি‌লা আইপিএলের নিলামের শুরুতেই ঝড় তুলল দিল্লি ক্যাপিটালস।

হাতে ২.২৫ কোটি টাকা নিয়ে নিলামের মাঠে নামে দিল্লি। নিলাম শুরুর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তাঁদের দলের ৯৫% স্থানই পূরণ করা আছে। বাকি দু-একটি স্থান পূৱণ করে নেওয়াই তাদের লক্ষ্য। সেই মতোই নিলামের শুরুতেই ঝড় তুলল দিল্লি। অস্ট্রেলিয়ান অল রাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকা দিয়ে ঘরে তুলল দাদার দল। কিন্তু কে এই অ্যানাবেল? যাকে দলের নেওয়ার জন্য ২ কোটি টাকা পর্যন্ত দাম দিল দিল্লি।

অ্যানাবেল সাদারল্যান্ড

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেন অ্যানাবেল। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, করেছেন ৯৭ রান। বল হাতে নিয়েছেন ১০ উইকেট। শুধু টি ২০ নয়, ওডিআই এবং টেস্ট দলেও খেলেছে‌ন অ্যানাবেল। ২০২৩ সালের মহিলা প্রিমিয়ার লিগে গুজরাত দলে ছিলেন এই অজি মহিলা ক্রিকেটার। চার ম্যাচে ২৮ রান করেছিলেন, নিয়েছিলেন ৪ উইকেট।

দিল্লি দল গত বারে মহিলা প্রিমিয়ার লিগে একজন মারকাঠারি ব্যাটারের অভাব বোধ করেছিল, পাশাপাশি দলে প্রয়োজন একজন অল রাউন্ডারকেও। তাই দাদার পছন্দ অ্যানাবেলকেই ২ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি।মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। তিনি বিগ ব্যাশের অন্যতম তরুণ প্লেয়ার হন।

ক্রিকেট পরিবার থেকেই উঠে আসা এই অজি তারকার। তাঁর বাবা ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট প্রশাসক জেমস সাদারল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+