WPL 2024: হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স চূর্ণ করল ইউপি ওয়ারিয়রজকে, নারী দিবসের প্রাক্কালে কামাল বাংলার সাইকার

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের দল ৪২ রানে হারাল ইউপি ওয়ারিয়রজকে।

এদিনের ম্যাচে দুই দলের মধ্যে সেরা বোলিং উপহার দিলেন বাংলার সাইকা ইশাক। নারী দিবসের প্রাক্কালে তাঁর বোলিং মুম্বই ইন্ডিয়ান্সকে পয়েন্ট তালিকায় উঠে আসার ক্ষেত্রে বড় অবদান রাখল।

WPL 2024

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনারদের ব্যর্থতা ঢেকে দেয় হরমনপ্রীতের দলের মিডল অর্ডার। তিনে নামা ন্যাট সিভার-ব্রান্ট ৩১ বলে ৪৫, হরমনপ্রীত ৩০ বলে ৩৩ ও অ্যামেলিয়া কের ২৩ বলে ৩৯ রান করেন।

সজীবন সাজনা ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। হরমনপ্রীত ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটার এদিন ছক্কা মারতে পারেননি। হরমনপ্রীতের ইনিংসে একটি ওভার বাউন্ডারি রয়েছে। চামারি আতাপাত্তু ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন। দীপ্তি শর্মা ও সাইমা ঠাকোর নেন একটি করে উইকেট।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি যেতে পারেনি ইউপি ওয়ারিয়রজ। বাংলার দীপ্তি শর্মা ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। গ্রেস হ্যারিস ১৫ ও শ্বেতা শেরাওয়াতের ১৭ ছাড়া কেউই আর দুই অঙ্কের রান পাননি।

বাংলার স্পিনার সাইকা ইশাক ৪ ওভারে ২৭ রান খরচ করে নেন তিনটি উইকেট। শবনিম ইসমাইল ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ১ উইকেট। ন্যাট সিভার-ব্রান্ট ২ ওভারে ১৪ রান দিয়ে পেয়েছেন দুটি উইকেট। হেইলি ম্যাথুজ, পূজা বস্ত্রকার ও সজীবন সাজনা একটি করে উইকেট দখল করেন।

সাইকার প্রথম ওভারের দ্বিতীয় বলেই ছয় মেরেছিলেন কিরণ নবগীরে। এই ওভারেরই পঞ্চম বলে নবগীরেকে বোল্ড করেন সাইকা, ইয়র্কার দিয়ে। ম্যাচের শেষে তিনি জানালেন, হরমনপ্রীত আমার কাছে জানতে চেয়েছিলেন কোন বল ভেবে রেখেছি। আমি বলেছিলাম ইয়র্কার।

এবারের WPL-এ প্রথম তিনটি ম্যাচে উইকেট পাননি সাইকা। আগের দুটি ম্যাচে একটি করে উইকেটপ্রাপ্তির পর আজ নিলেন তিন উইকেট। সাইকা বলেন, আগের মরশুমে প্রথম দিকে উইকেট পেলেও পরের দিকে উইকেট তুলতে পারিনি। তবে উইকেট না পাওয়ায় এবার চিন্তিত ছিলাম না। টুর্নামেন্ট এগোচ্ছে, উইকেট পেয়ে ভালোই লাগছে।

সাইকা আরও জানান, স্কোরবোর্ডে যে রান ছিল সেই পুঁজিকে তাঁরা কম ভাবেননি। পিচ পরের দিকে মন্থর হতে শুরু করে। পরিকল্পনামাফিক বোলিং করেই দুরন্ত জয়। ম্যাচের সেরা ন্যাট সিভার-ব্রান্ট। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স। এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস। নেট রান রেটেও দিল্লি (১.৩০১) এগিয়ে মুম্বইয়ের (০.৩৭৫) চেয়ে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে ইউপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+