WPL 2024: খেতাব দখলে রাখতে কীসে গুরুত্ব দিচ্ছেন হরমনপ্রীত? মুম্বই ইন্ডিয়ান্সের খেলাগুলি কবে?
WPL 2024: ফেব্রুয়ারির ২৩ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগ। WPL-এর খেলাগুলি এবার আর প্রথম সংস্করণের মতো একটি শহরে সীমাবদ্ধ থাকছে না।
উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচগুলি হবে বেঙ্গালুরু ও দিল্লিতে। আর এই বিষয়টিই ফোকাস বদলাতে বাধ্য করছে সব দলকে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও যার ব্যতিক্রম নয়।

আজ মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেন্টর ঝুলন গোস্বামী, অধিনায়ক হরমনপ্রীত কৌর, ইসি ওং, যস্তিকা ভাটিয়া, শার্লটি এডওয়ার্ডস। খেতাব দখলে রাখার বিষয়ে দল নিয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌর। তবে পরিস্থিতি যে এবার আলাদা সেটাও স্বীকার করে নিলেন।
গত বছর মুম্বইয়েই হয়েছিল WPL-এর সমস্ত ম্য়াচ। হরমনপ্রীতের কথায়, বেঙ্গালুরুর কন্ডিশন মুম্বইয়ের চেয়ে আলাদা হবে। আমার দিল্লিতে খেলার বেশি অভিজ্ঞতা নেই। ফলে সেখানে উইকেট কেমন হবে তা এখনই বলতে পারছি না। দ্রুত পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলে দল ভালো খেলবে বলে আশাবাদী তিনি।
দুই শহরে আলাদা কন্ডিশন যাচাই করেই দল সাজানোর ইঙ্গিত দেন হরমনপ্রীত। তিনি বলেন, যত বেশি ভালো সংখ্যক ভালো ক্রিকেটার নিয়ে দল সাজালে একাদশ সব সময়ই শক্তিশালী হয়। সেই সঙ্গে ক্রিকেটারদের মধ্যেও জায়গা দখলের সুস্থ প্রতিযোগিতা চলে।
গত বছর দল যেমন খেলেছিল তাতে সন্তুষ্ট হরমনপ্রীত। এক-দুজনের উপর নির্ভর না করে দলগত সংহতিতেই এসেছিল সাফল্য। এবারও টুর্নামেন্ট শুরু হলে ক্রমাগত উন্নতিই চাইছেন হরমনপ্রীত। পরিস্থিতি অনুযায়ী নিজেও ভালো ব্যাটিং করে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিতে চাইছেন তিনি।
এবারও এই টুর্নামেন্ট থেকে অনেক ভালো ক্রিকেটার উঠে আসবেন বলে আশা হরমনপ্রীতের। ২৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্স অভিযান শুরু করবে গতবারের রানার-আপ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ২৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষ গুজরাত জায়ান্টস। ২৮ ফেব্রুয়ারি ইউপি ওয়ারিয়রজের বিরুদ্ধে ম্যাচ হরমনপ্রীতদের।
মার্চের ২ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলবে দিল্লি যাবে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ মার্চ দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। ৭ মার্চ ইউপি ওয়ারিয়রজ, ৯ মার্চ গুজরাত জায়ান্টস ও ১২ মার্চ আরসিবির বিরুদ্ধে ম্যাচও তারা খেলবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।












Click it and Unblock the Notifications