WPL 2024: মহিলা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স জাতীয় দলে সুযোগ পাওয়াই পাখির চোখ কাশ্বী গৌতমের
আইপিএলের সৌজন্যে অনেক অনামী ক্রিকেটারই রাতারাতি বিখ্যাত হয়ে উঠেন। বর্তমানে মাঠে নামার আগেই নিলামের মঞ্চেই তারকা হয়ে উঠেন অনেকে। ঠিক যেমন শনিবার মুম্বইয়ে মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে কোটিপতি হয়ে প্রচারের আলোয় চলে এসেছেন কাশ্বী গৌতম। মেগা টি ২০ এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পাওয়াই লক্ষ্য কাশ্বী গৌতমের।
শনিবার দুপুর পর্যন্ত ভারতীয় মহিলা ক্রিকেটে অই নামটা অনেকের কাছেই অজানা ছিল, সেই কাশ্বী গৌতম ২ কোটি দর পেলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ইউপি ওয়ারিয়র্স, গুজরাত জায়ান্টসের মধ্যে তুমুল দড়ি টানাটানির পর শেষ হাসি হাসল গুজরাতই। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল এখনও ভারতীয় দলের হয়েই খেলেননি কাশ্বী। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই তারজন্য খুলে গেল মহিলা প্রিমিয়ার লিগের সিংহ দরজা।

নিলামে রেকর্ড মূল্য পাওয়ার পর একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে পেসার কাশ্বী গৌতম বলেন, 'আপনি যখন কোনও কিছু শুরু করবেন, সেটা নিয়ে অড়েক দ্বিধা দ্বন্দ্ব থাকবে। কিন্তু সেই কাজটাকে নিয়ে যখন এগোতে শুরু করবেন তখন পরিশ্রমই আপনার কাছে মূল মন্ত্র হবে। এখন আমার কাছে বিষয়টা খুব পরিস্কার। মহিলা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স করেই আমি ভারতীয় দলে সুযোগ পেতে চাই।'
একইসঙ্গে কাশ্বী বলেন, 'আমার কাছে বিষয়টা অবিশ্বাস্য ছিল, অনুশীলন শেষে টিম বাসে আমরা ফিরছিলাম, সেইসময় আমাকে একজন আমি মহিলা প্রিমিয়ার লিগে দল পেয়েছি, আমাকে নিয়ে টাকার দর বাড়ে শেষ পর্যন্ত নির্বাচিত হই। এটা আমার কাছে বিরাট সুযোগ নিজের প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসার জন্য। মিতালি রাজ আমাদের সবার কাছে অনুপ্রেরণা, তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাব এবং টিপস নেওয়ারও।'
কার বিরুদ্ধে বল করার জন্য উত্তেজিত হয়ে আছেন? এর উত্তরে কাশ্বী বলেন, 'অ্যালিশা হিলির উইকেট পাওয়াই আমার লক্ষ্য, পাশাপাশি আছেন হ্যালি ম্যাথিউজ।'
WPL 2024 Player Auction: অজি ক্রিকেট প্রশাসকের কন্যার জন্য ২ কোটি খরচ, কোন অঙ্কে অ্যানাবেলকে দলে নিল দিল্লি?
চণ্ডীগড়ের ডান হাতি পেসার প্রথম নজরে পড়েন তিন বছর আগে। অনূর্ধ্ব ১৯ ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ একাই নিয়েছিলেন ১০ উইকেট। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে জায়গা করে নেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে সাফল্য পেলেও ভারতীয় টিমে ঢুকতে পারেননি। এবার স্বপ্ন পূরণের দুয়ারে কাশ্বী গৌতম, সৌজন্যে মহিলা প্রিমিয়ার লিগ।












Click it and Unblock the Notifications