পেরির ৬ উইকেটে রেকর্ড, মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে প্লে-অফে আরসিবি, অভিষেকে উজ্জ্বল বাংলার প্রিয়াঙ্কা
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের প্লে-অফে তৃতীয় দল হিসেবে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে চূর্ণ করে।
এলিস পেরি ৬ উইকেট নিয়ে WPL-এ রেকর্ড গড়লেন। আরসিবি ম্যাচ জিতল ৫ ওভার বাকি থাকতেই। এই ম্যাচে প্রথমবার WPL-এর দুই দলে উইকেটকিপিং করলেন বাংলার দুই ক্রিকেটার।

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটিতে ৬ ওভারে ৪৩ রান উঠলেও, শেষ অবধি ১৯ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীত কৌরের দল। ওপেনার সজীবন সাজনা ২১ বলে সর্বাধিক ৩০ রান করেন। হেইলি ম্যাথুজ করেন ২৬।
হরমনপ্রীতের দলে এদিন WPL অভিষেক হলো নদিয়ার কৃষ্ণনগরের মেয়ে প্রিয়াঙ্কা বালার। অভিষেক ম্যাচে উইকেটকিপার প্রিয়াঙ্কা তৃতীয় সর্বাধিক রান (১৮ বলে ১৯) করে অপরাজিত থাকলেন। হরমনপ্রীত, অ্যামেলিয়াদের ব্যর্থতা ঢেকে প্রিয়াঙ্কা দলকে ১০০ পার করিয়ে দেন।
৪ ওভারে ১৫ রান খরচ করে ৬ উইকেট নিলেন এলিস পেরি। উইমেন্স প্রিমিয়ার লিগে এর আগে কেউই কোনও ম্যাচে ছয় উইকেট দখল করতে পারেননি। সোফি মলিনিউক্স, সোফি ডিভাইন, আশা শোভনা ও শ্রেয়াঙ্কা পাতিল ১টি করে উইকেট দখল করেছেন।
জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। তারা জয় ছিনিয়ে নেওয়ার আগেই অবশ্য নেট রান রেটের নিরিখে ছিটকে যায় ইউপি ওয়ারিয়রজ। পরে পয়েন্টেই তাদের টেক্কা দেয় আরসিবি। দুরন্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নজর কাড়েন পেরি।
২২ রানে দলের দুই উইকেট পড়ে গিয়েছিল। ৩৯ রানে পড়ে তিন উইকেট। স্মৃতি মান্ধানা ১১, সোফি মলিনিউক্স ৯ ও সোফি ডিভাইন ৪ রান করেন। দুই ওপেনারকে স্টাম্প আউট করেন প্রিয়াঙ্কা বালা। পেরি পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৩৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।
রিচা ঘোষ ২৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। তিনি চারটি চার ও ২টি ছয় মেরেছেন। শবনিম ইসমাইল, হেইলি ম্যাথুজ ও ন্যাট সিভার-ব্রান্ট একটি করে উইকেট দখল করেন। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে গেল আরসিবি। ইউপি ওয়ারিয়রজ ও গুজরাত জায়ান্টস ছিটকে গেল।
কাল দিল্লি ক্যাপিটালস খেলবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে। আপাতত দিল্লিই রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। তারা যদি খুব খারাপভাবে না পরাস্ত হয়, তাহলে শুক্রবার এলিমিনিটেরে ফের মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে আরসিবির।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications