Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: ২ কোটিতে অ্যানাবেলকে নেওয়ার রহস্য ফাঁস করলেন সৌরভ, কীর্থনার সাফল্যের নেপথ্যের গল্প শোনালেন কার্তিক

মহি‌লাদের প্রিমিয়ার লিগে নিলামে পার্সে মাত্র ২.২৫ কোটি টাকা নিয়ে অংশ নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু অল্প টাকা নিয়েও নিলামে দাদাগিরি দেখাল দিল্লি, নিলামের শুরুতেই ঝড় তোলে দিল্লি। অস্ট্রেলিয়ান অল রাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকা দিয়ে ঘরে তুলেছে দাদার দল।

কিন্তু অন্য দলগুলি যখন ভারতীয় ক্রিকেটারদের জন্য টাকা খরচ করল তখন কেন একজন বিদেশি ক্রিকেটারের জন্য ২ কোটি দর দিল দিল্লি? নিলাম শেষে এর উত্তর দিয়েছেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। অ্যানাবলে কিন্তু ক্রিকেট পরিবার থেকেই উঠে এসেছেন এই অজি তারকা। তাঁর বাবা ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট প্রশাসক জেমস সাদারল্যান্ড।

অ্যানাবেল সাদারল্যান্ড

সৌরভ বলেন, 'আমাদের কোচেরা চাইছিলেন অ্যানাবেল, অশ্বিনী কুমারী এবং একজন উইকেটরক্ষককে।সেই বিষয়টি আলোচনা করেই নিলামে অ্যানাবেলের জন্য ঝাঁপাই। শেষ মরসুমের তুলনায় এবার আমাদের স্কোয়াড আরও শক্তিশা‌লী, আমরা আশাবাদী শেষবারের মতোই আসন্ন মরসুমেও ‌ভালো খেলব।'

একইসঙ্গে দাদা বলেন, 'টি ২০ ফর্ম্যাটে অন্য দলগুলির সঙ্গে নিজেদের তুলনা করা কঠিন কারণ এই খেলায় ২ বা ১ জনই পার্থক্য গড়ে দেয়।তবে আমাদের দল অত্যন্ত ভালো। আন্তর্জাতিক পর্যায়ে খেলা একাধিক ক্রিকেটার যেমন আছেন তেম‌নই নতুন প্রতিভা আছে।'

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেন অ্যানাবেল। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, করেছেন ৯৭ রান। বল করে নিয়েছেন ১০ উইকেট। শুধু টি ২০ নয়, ওডিআই এবং টেস্ট দলেও খেলেছে‌ন এই অজি ক্রিকেটার। ২০২৩ সালের মহিলা প্রিমিয়ার লিগে গুজরাত দলে ছিলেন এই অজি মহিলা ক্রিকেটার। চার ম্যাচে ২৮ রান করেছিলেন, নিয়েছিলেন ৪ উইকেট।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কাশ্বী গৌতম, বৃন্দা দীনেশের মতোই নিলামে নজর কেড়েছেন কীর্থনা বালাকৃষ্ণান। ১০ লাখ টাকার বিনিময়ে কীর্থনা তুলে নেয় গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে দল পাওয়ার পরই রাজ্যের নতুন প্রতিভাকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন দীনেশ কার্তিক। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার অভিনব মুকুন্দের বাবা টিএস মুকুন্দের অ্যাকাডেমিতে ছেলেবেলা থেকে ক্রিকেট শিখেছেন কীর্থনা। এরপর তামিলনাড়ুর মহিলা দলে সুযোগ পান তিনি।


কীর্থনার বাবা পেশায় একজম ট্যাক্সিচালক।এই প্রথম তামিলনাড়ু থেকে কোনও ক্রিকেটার ডব্লিউপিএলে ডাক পেলেন।কীর্থনার এমন সাফল্যে স্বভাবতই তামিলনাড়ুর ক্রিকেট মহলে খুশির জোয়ার। সেই রাজ্য থেকে প্রথম মহিলা হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগে নাম লেখানোর জন্য, তাঁকে নিয়ে আবেগতাড়িত পোস্ট করেছেন কার্তিকও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+