WPL 2024 Auction: কার হাতে কত টাকা? কোন দল নিতে পারবে কতজনকে? নিলামের আগে পূর্ণাঙ্গ চিত্রটা দেখে নিন
বিশ্বকাপ পর্ব মিটতে না মিটতেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইপিএলের। পুরুষদের পাশাপাশি বিসিসিআই মহিলা আইপিএলও শুরু করেছে। ইতিমধ্যেই দ্বিতীয় দফার মহিলা আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। আগামী ৯ ডিসেম্বর মুম্বইয়ে বসতে চলেছে মহিলাদের আইপিএলের নিলাম পর্ব। এই নিলাম পর্বের আগে দেখে নেওয়া যাক কোন দলের হাতে কত টাকা রয়েছে? কতজন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবে দলগুলি?
২০২৪ সালে পুরুষদের আইপিএল শুরু হতে পারে মার্চ মাসের মাঝামাঝি, তার আগে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে মহিলাদের আইপিএল। তবে দিনক্ষণ বা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। বোর্ড সূত্রের যা খবর তাতে বেঙ্গালুরু এবং মুম্বইয়ে হতে পারে পাঁচ দলের মহিলা আইপিএল।

লখনউ দল নিলাম থেকে ৫ জন ক্রিকেটার নিতে পারবে, এরমধ্যে একজন হতে পারেন বিদেশি। বাকি চারজন ভারতীয় ক্রিকেটার। আরসিবির হাতে রয়েছে ৩.৩৫ কোটি টাকা। কিন্তু বেঙ্গালুরু দল আবার সাত জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন। ৩ জন বিদেশি ক্রিকেটারের কোটা ফাঁকা রয়েছে আরসিবি দলের।
দাদার দল দিল্লি ক্যাপিটালসের পার্সে আছে ২.২৫ কোটি টাকা। দিল্লি দলে ফাঁকা আছে ৪টি কোটা। এরমধ্যে একজন বিদেশি ক্রিকেটার নি্তে পারবেন। বাকি দুই জন হতে স্বদেশী। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ২.১ কোটি টাকা। তবে মুম্বই দল নিলাম থেকে ৫জনকে দলে নিতে পারবেন। এরমধ্যে একজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে দলটি।ফলে সব দলকেই কিন্তু অঙ্ক কষেই নিলামের ময়দানে নামতে হবে।
২০২৩ সালে মহিলাদের প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে মু্ম্বইয়ের মহিলা ব্রিগেড হারায় দিল্লি ক্যাপিটালসকে। প্রথম বছরেই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে আইপিএলের মহিলা সংস্করণ। এবার অবশ্য দল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। পাঁচ দলকে নিয়েই হবে মহিলা আইপিএল। নিলামের আগে প্রতিটি দলই অঙ্ক কষে নিচ্ছে। বাজেটের মধ্যে ভালো ক্রিকেটার নিলাম থেকে তুলে নেওয়াই লক্ষ্য পাঁচ দলের।












Click it and Unblock the Notifications