Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগ ফাইনালে দাপট আরসিবির, ম্যাচ পরিচালনা করে ইতিহাসে চন্দননগরের অভিজিৎ

WPL 2024: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলছে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল। ডব্লুউপিএল পাবে এবার নতুন চ্যাম্পিয়ন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১১৪ রানের টার্গেট তাড়া করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্মৃতি মান্ধানার আরসিবি। ফাইনালে প্রতিপক্ষের ৯ উইকেট স্পিনাররা তুলে নেওয়ায় হলো নয়া নজির। ম্যাচ পরিচালনার দায়িত্বে বাংলার অভিজিৎ ভট্টাচার্য।

WPL 2024

গত বছরের আইপিএলেও অভিজিতের নাম ছিল আম্পায়ারদের প্যানেলে। বছর পঞ্চাশের অভিজিতের বাড়ি চন্দননগরে। ইতিমধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ১৯ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ও ১টি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

টি২০-তে আজকের ম্যাচের আগে ২৮টি ম্যাচ পরিচালনা করেছেন। ২৪টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে এবং চারটিতে টিভি আম্পাার হিসেবে। এবারের মহিলাদের প্রিমিয়ার লিগে তিনি ফাইনালের আগে চারটি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। আরসিবি বনাম ইউপি ওয়ারিয়রজ, ২ বার দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি এবং দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স।

চলতি ডব্লিউপিএলে এই নিয়ে তৃতীয়বার তিনি দিল্লি বনাম বেঙ্গালুরুর ম্যাচ পরিচালনা করছেন। মহিলাদের প্রিমিয়ার লিগে এই প্রথম কোনও বাঙালি ম্যাচ পরিচালনা করলেন, ফলে বাংলার পক্ষে তা গর্বের দিন। আজকের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

মেগ ল্যানিংয়ের দলের শুরুটা ভালোই হয়েছিল। ৭.১ ওভারে ওপেনিং জুটি ভাঙে ৬৪ রানে। সেখান থেকে ব্যাটিং ধসের জেরে ১৮.৩ ওভারে ১১৩ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মা ২৭ বলে ৪৪ ও ল্যানিং ২৩ বলে ২৩ করেন। রাধা যাদব ১২ ও অরুন্ধতী রেড্ডি করেন ১০।

৩.৩ ওভারে ১২ রান খরচ করে চার উইকেট দখল করে বেগুনি টুপি পেলেন শ্রেয়াঙ্কা পাতিল। সোফি মলিনিউক্স ৪ ওভারে ২০ রান খরচ করে তিনটি উইকেট পেলেন। ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট ঝুলিতে পুরলেন আশা শোভনা। ফলে ৯টি উইকেট পেলেন আরসিবির স্পিনাররা।

এর আগে WPL-এ কোনও ম্য়াচে স্পিনাররা এত উইকেট দখল করেননি। গত বছর আরসিবির বিরুদ্ধে ইউপি ওয়ারিয়রজের স্পিনাররা ৮ উইকেট পেয়েছিলেন। সেই নজির ভেঙে গেল ফাইনালে। আজ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর ফাইনালে মুম্বইয়ের কাছে হেরেছিল ক্যাপিটালস। আজও ক্যাপিটালস ব্যাকফুটেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+