WPL 2023: পাঁচ অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচিত, কিয়ারা-কৃতী-এপি মাতালেন উদ্বোধনী অনুষ্ঠান, দেখুন ভিডিও
মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধন হলো নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। অধিনায়কদের উপস্থিতিতে উন্মোচিত ট্রফি। কিয়ারা, কৃতী, এপি পারফরম্যান্সে মাতিয়ে দিলেন।
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম। আজ থেকে শুরু হলো মহিলাদের প্রিমিয়ার লিগ। কিয়ারা আদবানি, কৃতী শ্যানন ও এপি ধীলোঁ প্রথমে তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে মাতিয়ে দিলেন দর্শকদের। এরপর বিসিসিআইয়ের পদাধিকারী ও পাঁচ অধিনায়কের উপস্থিতিতে উন্মোচিত হলো উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি।

মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী। যিনি আইপিএলের শুরুর কয়েক বছর সমীর কোচারের সঙ্গে সঞ্চালনা করতেন। মহিলাদের প্রিমিয়ার লিগ শুরুর ঐতিহাসিক মুহূর্তে তাঁকেই ফেরাল বিসিসিআই। মন্দিরাকে দেখে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। টিভিতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জসপ্রীত বুমরাহর সহধর্মিণী সঞ্জনা গণেশন। যদিও তিনি মূল অনুষ্ঠান সঞ্চালনার ভার পাননি। প্রথমেই পারফর্ম করতে আসেন কিয়ারা আদবানি। এরপর একে একে কৃতী ও এপি। সবশেষে হয় ট্রফি উন্মোচন।
|
প্রথম পারফরম্যান্স কিয়ারার
কিয়ারা আদবানি মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রাকে। ক্যায়া বাত হ্যায়, শাওন মে লাগ গয়ি আগ, হরে রাম হরে কৃষ্ণ, মোহে মারে নজরিয়া সাওরিয়া রে, যুগ যুগ জিও, বিজলির মতো জনপ্রিয় গানের তালে তাঁর নৃত্য পরিবেশন শুরুতেই মাতিয়ে দেয় দর্শকদের।

মাতিয়ে দিলেন কৃতী
এরপর মঞ্চে আসেন কৃতী শ্যানন। প্রথমে টিভির পর্দায় তাঁর প্রি রেকর্ডেড একটি পারফরম্যান্স দেখানো হয়। চক দে ইন্ডিয়ার গান স্টেডিয়ামে বাজছিল, তখন উইমেন্স প্রিমিয়ার লিগের পতাকা হাতে মঞ্চে আসেন কৃতী। সুইটি তেরা ড্রামা, বরেলি কি বরফি, পরম সুন্দরীর গানে তিনি কোমর দোলান। মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টসের ক্রিকেটাররা উপভোগ করছিলেন এই পারফরম্যান্স।

এপি-র গানে কাঁপল স্টেডিয়াম
দুই বলিউড অভিনেত্রীর পর মঞ্চ কাঁপাতে আসেন এপি ধীলোঁ। ব্রাউন মুন্ডে, ইনসেন-সহ নিজের একাধিক জনপ্রিয় গান তিনি পরিবেশন করেন। দর্শকদের সঙ্গে তিনি মাতিয়ে দেন বিসিসিআই আধিকারিকদেরও। বিসিসিআই সচিব জয় শাহর পাশে বসে এপি-র গানের তালে মাথা নাড়াতে দেখা যায় আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলকে। এরপর মঞ্চে ডেকে নেওয়া হয় বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ, বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলদের।
|
ট্রফি উন্মোচন
বিসিসিআই আধিকারিকরা মঞ্চে ওঠার পর সেখানে ডেকে নেওয়া হয় পাঁচ দলের অধিনায়কদের। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন বেথ মুনি, মুম্বই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়রজের অধিনায়ক অ্যালিসা হিলি একসঙ্গে উন্মোচন করেন উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি।
|
গুজরাত বনাম মুম্বই
মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে টস জিতে গুজরাত জায়ান্টস ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথম ওভারটি করেন অ্যাশ গার্ডনার। ডব্লুপিএলে প্রথম উইকেটটি দখল করেন তনুজা কানওয়ার। তিনি আউট করেন যস্তিকা ভাটিয়াকে। ভারতীয়দের মধ্যে প্রথম ওভার করেন মানসী যোশী।
An energetic performance ahead of an energetic #TATAWPL!
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
Kriti Sanon lights up the DY Patil Stadium in Navi Mumbai 🔥🔥 pic.twitter.com/tcvQD8s0PV
𝘼𝙋 𝘿𝙝𝙞𝙡𝙡𝙤𝙣 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙝𝙤𝙪𝙨𝙚!
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
How about THAT for an electrifying performance 🤩#TATAWPL | @apdhillxn pic.twitter.com/CuYbqWEo0a
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications