বিরাট কোহলির পেপ টকে দেরিতে ঘুম ভাঙল আরসিবি'র, WPL-এ স্মৃতিরা এবার হারালেন গুজরাতকে

মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম পাঁচটি ম্যাচেই পরাস্ত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও বিরাট কোহলির পেপ টকে উজ্জীবিত স্মৃতি মান্ধানার দল। ছিনিয়ে নিল টানা দ্বিতীয় জয়। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে জয় এলো ৮ উইকেটে, ২৭ বল বাকি থাকতেই। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করলেন সোফি ডিভাইন।

বিরাট কোহলির পেপ টকে দেরিতে ঘুম ভাঙল আরসিবির

টস জিতে ব্যাট করতে নেমে গুজরাত জায়ান্টস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৮ রান করেন লরা উলভার্ট। ২৬ বলে ৪১ রান অ্যাশলে গার্ডনারের। সাব্বিনেনি মেঘানা ৩১, সোফিয়া ডাঙ্কলি ১৬ রান করেন। দয়ালান হেমলতা ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। শ্রেয়াঙ্কা পাতিল ২টি এবং সোফি ডিভাইন ও প্রীতি বোস একটি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৯.২ ওভারে ১২৫ রান তুলে ফেলেন স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৩৭ রান করেন অধিনায়ক স্মৃতি। ২০ বলে অর্ধশতরান পূর্ণ করা সোফি ৩৬ বলে ৯৯ রান করে সাজঘরে ফেরেন। ১১.৫ ওভারে আরসিবির স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫৭। এলিস পেরি ১৯ ও হিদার নাইট ২২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। আরসিবি অধিনায়ক মান্ধানাকে ফেরান গুজরাত অধিনায়ক স্নেহ রানা। কিম গার্থ পেয়েছেন ডিভাইনের উইকেটটি।

এই জয়ের সৌজন্যে পয়েন্ট তালিকার চারে উঠে এলো আরসিবি। ৭ ম্যাচে আরসিবি ও গুজরাত দুই দলেরই পয়েন্ট চার। আরসিবি এগিয়ে নেট রান রেটে। এদিন নেট রান রেট হলো মাইনাস (-) ১.০৪৪। মুম্বই ইতিমধ্যেই ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে গিয়েছে। দিল্লির ৬ ম্যাচে রয়েছে ৮ পয়েন্ট। ইউপি ওয়ারিয়রজের ৬ ম্যাচে ৬ পয়েন্ট। সোমবার গুজরাত খেলবে ইউপির বিরুদ্ধে। মুম্বইয়ের সামনে দিল্লি। মঙ্গলবার আরসিবির শেষ ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। ইউপির শেষ খেলা দিল্লির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+