মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে কার্যত ছুটি আরসিবির, দিল্লির কাছে পরাস্ত ৬ উইকেটে

মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টানা পঞ্চম ম্যাচে পরাস্ত হলো স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ দিল্লি ক্যাপিটালস ২ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল ৬ উইকেটে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখলেই রাখল দিল্লি।

মহিলাদের প্রিমিয়ার লিগ থেকে কার্যত ছুটি আরসিবির

টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে আরসিবি। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন এলিস পেরি। ১৬ বলে ৩৭ করেন রিচা ঘোষ। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৮ রান করেন। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন শিখা পাণ্ডে।

এরপর আরসিবি ভালো লড়াই চালালেও দিল্লির জয় আটকাতে পারেনি। ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায় মেগ ল্যানিংয়ের দল। ১৮ বলে ১৫ করেন ল্যানিং। শেফালি ভার্মা প্রথম বল খেলতে গিয়ে মেগান শুটের বলে বোল্ড হয়ে যান। অ্যালিস ক্যাপসি ২৪ বলে ৩৮, জেমাইমা রডরিগেজ ২৮ বলে ৩২ রান করেন। ৩২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মারিজান কাপ। জেস জোনাসেন অপরাজিত থাকেন ১৫ বলে ২৯ রান করে।

শোভানা আশা ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। মেগান শুট ও প্রীতি বোস একটি করে উইকেট নিয়েছেন। শক্তিশালী দল গড়ে, সানিয়া মির্জাকে মেন্টর করেও একটি ম্যাচেও জয় পেল না আরসিবি। স্মৃতি মান্ধানা বলেন, বোলাররা শেষ ওভার অবধি চেষ্টা করেছেন। অনেকটা উন্নতি হয়েছে, আরও অনেক উন্নতির প্রয়োজন বিভিন্ন বিভাগে। রিচা ও পেরির পার্টনারশিপ আমাদের ম্যাচে ফিরিয়েছিল। আমাদের শুরুটা ভালো হয়নি। তারপরও লড়াইয়ের মতো রান তুলেছিলাম। ১০-১৫ রান বেশি তুলতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতো বলে দাবি মান্ধানার। উইকেট মন্থর হওয়ায় রানও এবার কম হবে বলে মনে করেন তিনি। কাল মুম্বই খেলবে গুজরাতের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+