মারিজানের ৫ উইকেটের পর ব্যাটে বিধ্বংসী শেফালি! মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাতকে চূর্ণ করল দিল্লি

মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাত জায়ান্টসকে ৭৭ বল বাকি থাকতে ১০ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। মারিজান কাপ নিলেন ৫ উইকেট, শেফালি ভার্মা ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন।

মহিলাদের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি দল গুজরাত জায়ান্টসকে চূর্ণ করল দিল্লি ক্যাপিটালস। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস জিতল ১০ উইকেটে। তাও আবার ৭৭ বল বাকি থাকতেই। দিল্লির হয়ে মারিজান কাপ নিলেন ৫ উইকেট। ব্যাট হাতে তাণ্ডব চালালেন শেফালি ভার্মা।

মহিলাদের প্রিমিয়ার লিগে গুজরাতকে চূর্ণ করল দিল্লি

টস জিতে ব্যাট করতে নেমে ০ রানে দুই উইকেট হারায় গুজরাত জায়ান্টস। ৯ রানে তৃতীয়, ১৮ রানে চতুর্থ ও ২৮ রানে পড়ে পঞ্চম উইকেট। ৩৩ রানে ষষ্ঠ উইকেটটি পড়ে। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে সক্ষম হয় স্নেহ রানার দল। কিম গার্থ ৩৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। হারলিন দেওল ২০, জর্জিয়া ওয়েরহ্যাম ২২ ও তনুজা কানওয়ার ১৩ রান করেন। মারিজান কাপ ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। শিখা পাণ্ডে ৪ ওভারে ২৬ রান খরচ করে নেন তিনটি উইকেট। রাধা যাদব পেয়েছেন ১টি উইকেট।

জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১০৬। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ৮৭ রান তুলে ফেলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা। ৭.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে দিল্লি ক্যাপিটালস। ৭ ওভারে ১০০ রান তোলেন মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। শেফালি এদিন ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১০টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ল্যানিং তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের ফলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট হলো দিল্লি ক্যাপিটালসের। তাদের নেট রান রেট অনেকটাই উন্নত হয়ে দাঁড়াল ২.৩৩৮। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের পরেই রয়েছে দিল্লি। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে ইউপি ওয়ারিয়রজ। গুজরাত জায়ান্টস ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। তাদের নেট রান রেট হলো মাইনাস (-)৩.৩৯৭। সব দলের মধ্যে এটিই সবচেয়ে খারাপ নেট রান রেট। ৪ ম্যাচে একটিও জয়ের মুখ না দেখা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট রান রেট মাইনাস (-) ২.৬৪৮। মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেটও ৫টি দলের মধ্যে সেরা (৪.২২৮)। কাল ইউপি ওয়ারিয়রজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+