Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহিলাদের প্রিমিয়ার লিগে দল পেলেন বাংলার কোন ক্রিকেটাররা? তিতাস সাধুর দর উঠল ২৫ লক্ষ টাকা!

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামে ৮৭ জন ক্রিকেটার দল পেলেন, যাঁদের মধ্যে বিদেশি ৩০ জন। বাংলা থেকে সুযোগ পেলেন ৬ ক্রিকেটার। রেলওয়েজের প্রিয়াঙ্কা বালাকে ধরে সংখ্যাটা ৭।

মহিলাদের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের নিলাম আজ হয়ে গেল মুম্বইয়ে। পাঁচটি দলে সর্বাধিক ৯০ জন ক্রিকেটারের সামনে দল পাওয়ার সুযোগ ছিল। যদিও পাঁচটি দল মিলিয়ে মোট ৮৭ জন ক্রিকেটার থাকছেন আগামী মাসে অনুষ্ঠেয় উইমেন্স প্রিমিয়ার লিগে। ৩০ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়া হয়েছে। বাংলা থেকে সুযোগ পেলেন ৬ ক্রিকেটার।

স্মৃতির রেকর্ড দর

স্মৃতির রেকর্ড দর

উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের নিলামে সর্বাধিক দর উঠল স্মৃতি মান্ধানার। ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ককে ৩.৪ কোটি টাকায় প্রথমেই কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিদেশিদের মধ্যে সর্বাধিক দর উঠেছে অ্যাশলে গার্ডনারের। তাঁকে ৩.২ কোটি টাকায় কিনেছে গুজরাত জায়ান্টস। অ্যাসোসিয়েট দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিস। এ ছাড়া সংযুক্ত আরব আমিরশাহীর মাহিকা গৌড়কে নেওয়ার ইচ্ছা থাকলেও আগেই বিদেশিদের কোটা পূরণ হয়ে যাওয়ায় তাঁকে নিকে পারেনি জায়ান্টস। ভারতীয়দের মধ্যে দরের নিরিখে প্রথম তিনে রয়েছেন মান্ধানা, দীপ্তি শর্মা ও জেমাইমা রডরিগেজ। বিদেশিদের মধ্যে অ্যাশলে গার্ডনার, ন্যাট সিভার-ব্রান্ট ও বেথ মুনি।

দীপ্তির চমক

দীপ্তির চমক

বাংলার ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সবচেয়ে বেশি দর পেলেন দীপ্তি শর্মা। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে শেষ অবধি তাঁকে ছিনিয়ে নেয় ইউপি ওয়ারিয়রজ। বিশ্বে টি ২০ বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দীপ্তির দর উঠেছে ২.৬ কোটি টাকা। রিচা ঘোষকে ১.৯ কোটি টাকায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

তিতাস-অপর্ণা ক্যাপিটালসে

তিতাস-অপর্ণা ক্যাপিটালসে

দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য চুঁচুড়ার তিতাস সাধু দল পেলেও অবিক্রিত থেকে গেলেন হাওড়ার হৃষিতা বসু। তিতাস বিশ্বকাপ ফাইনালে সেরার পুরস্কারটি পেয়েছিলেন। তাঁর বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা। ইউপি ওয়ারিয়রজ ও দিল্লি ক্যাপিটালস তিতাসকে নিতে দর কষাকষিতে নামে। নিখুঁত ইয়র্কারে উইকেট তুলতে দক্ষ তিতাসের জন্য শেষ অবধি ২০ লক্ষ টাকা দর দিয়েছিল ইউপি। কিন্তু শেষ অবধি ২৫ লক্ষ টাকায় তাঁকে নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির ক্রিকেট সংক্রান্ত যাবতীয় বিষয়ের প্রধান পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে সৌরভের ফ্র্যাঞ্চাইজিতেই গেলেন তিতাস। বাংলার অপর্ণা মণ্ডলকেও ১০ লক্ষ টাকায় কিনেছে ক্যাপিটালস।

ঝুলনের দলেও বাংলার ক্রিকেটাররা

ঝুলনের দলেও বাংলার ক্রিকেটাররা

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ তথা মেন্টর ঝুলন গোস্বামী ছিলেন এদিনের নিলামে। ছিলেন নীতা আম্বানি, মাহেলা জয়বর্ধনেরাও। মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে দেখা যাবে বাংলার ২ ক্রিকেটারকে। এই দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বাংলার সাইকা ঈশাককে ১০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই। ধারা গুজ্জরকেও একই বেস প্রাইসে তারা দলে নিয়েছে। নিলামের তালিকায় বাংলার ১০ ক্রিকেটারের নাম ছিল। গৌহের সুলতানার নাম উঠলেও তাঁকে নিতে কেউ আগ্রহ দেখাননি। রেলওয়েজের ক্রিকেটার, কৃষ্ণনগরের মেয়ে প্রিয়াঙ্কা বালা খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁকে ২০ লক্ষ টাকায় নিয়েছে হরমনপ্রীতের দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+