মহিলাদের প্রিমিয়ার লিগে তারার দাপটে দিল্লির কাছে পরাস্ত বেঙ্গালুরু, বিরাটদের ঐতিহ্য বজায় রাখলেন স্মৃতিরা

মহিলাদের প্রিমিয়ার লিগে রয়্যালচ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬০ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। তারা নরিসের ৫ উইকেট।

মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। ডাবল হেডারের প্রথম ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৬০ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা শুরু থেকেই বলেছিলেন, বিরাট কোহলিদের হাত ধরে আরসিবির যে ঐতিহ্য তা বজায় রাখবেন। মজার ব্যাপার হলো, প্রথম পরাজয়ে তার অন্যথা হলো না।

রানের পাহাড় দিল্লি ক্যাপিটালসের

রানের পাহাড় দিল্লি ক্যাপিটালসের

অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিংয়ের দিল্লিকে টস জিতে ব্যাট করতে পাঠান স্মৃতি মান্ধানা। গতকাল প্রথম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স দুই শতাধিক রান তুলেছিল। এদিন সেই রানকেও ছাপিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার এদিনই শতরানের ওপেনিং পার্টনারশিপ হলো। ১৪.৩ ওভারে দলগত ১৬২ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। ১৪টি চারের সাহায্যে ৪৩ বলে ৭২ রান করে আউট হন ল্যানিং। ১৪.৫ ওভারে দলের ১৬৩ রানে শেফালি ভার্মা সাজঘরে ফেরেন। ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি করেন ৪৫ বলে ৮৪। মারিজানে কাপ ১৭ বলে ৩৯ ও জেমাইমা রডরিগেজ ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন। দিল্লি ক্যাপিটালস তোলে ২ উইকেটে ২২৩। ৩ ওভারে ৪০ রান দিয়ে দুটি উইকেট পান হিদার নাইট।

আরসিবি থামল ৬০ রান দূরে

আরসিবি থামল ৬০ রান দূরে

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাত্র সাত রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ১৩.১ ওভারে ৯৬ রানে সপ্তম উইকেট পড়ে গিয়েছিল আরসিবির মহিলা দলের। অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৩ বলে ৩৫, হিদার নাইট ২১ বলে ৩৪ রান করেন। এলিস পেরি করেন ৩১। মেগান শুট ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। রিচা ঘোষ ২ রানের বেশি করতে পারেননি।

তারা-র উদয়

তারা-র উদয়

মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন তারা নরিস। আমেরিকার এই ক্রিকেটারকে দলে নিয়ে চমক দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটারের উপর ভরসা রেখে দিল্লি কর্তারা যে কোনও ভুল করেননি প্রথম ম্যাচেই সেই আস্থার মর্যাদা দিয়ে বুঝিয়ে দিলেন তারা। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। ৪ ওভারে ২৯ রান খরচ করে তিনি ৫ উইকেট দখল করেন। অ্যালিস ক্যাপসি ২টি ও শিখা পাণ্ডে একটি উইকেট নেন।

বিরাটদের ধারা অব্যাহত স্মৃতিদের

বিরাটদের ধারা অব্যাহত স্মৃতিদের

আরসিবি এই পরাজয়ের মাধ্যমেও নজির গড়ল। আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১৪০ রানে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মহিলাদের প্রিমিয়ার লিগে সেই আরসিবির মহিলা দল পরাস্ত হলো ৬০ রানে। স্মৃতি মান্ধানা ম্যাচের পর বলেন, আমরা এমন শুরু নিশ্চিতভাবেই আশা করিনি। বোলিংয়ের সময় ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছি। সেই সঙ্গে ভালো শুরুর পরও ব্যাটাররা সেই ধারা বজায় রাখতে পারেননি। দলের পেস বোলিং নিয়েও সন্তুষ্ট নন স্মৃতি। আগামীকাল হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বিষয়ে অবশ্য আত্মবিশ্বাসী তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+