মহিলাদের প্রিমিয়ার লিগে ৮৭ জন ক্রিকেটার কোন কোন দলে? একনজরে পূর্ণাঙ্গ তালিকা
মহিলাদের প্রিমিয়ার লিগে পাঁচটি দলে জায়গা পেলেন ৮৭ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন ৩০ বিদেশি।
মহিলাদের প্রিমিয়ার লিগের পাঁচটি দলে সুযোগ পেলেন ৮৭ জন ক্রিকেটার। ১১.৬৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস নিল ১৮ জনকে, আরসিবি ১৮ জন ক্রিকেটারের জন্য খরচ করেছে ১১.৯০ কোটি টাকা। ১২ কোটি টাকায় ১৭ জন প্লেয়ারকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১১.৯৫ কোটি টাকায় ১৮ জন ক্রিকেটারের কোটা পূরণ করেছে গুজরাত জায়ান্টস। ১২ কোটি টাকায় ১৬ জন ক্রিকেটার নিয়েছে ইউপি ওয়ারিয়রজ।

গুজরাত জায়ান্টস
গুজরাত জায়ান্টস নিলাম থেকে নিয়েছে ১৮ জন ক্রিকেটারকেই। নিলামে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দলের মেন্টর মিতালি রাজ। গুজরাতের হয়ে ডব্লুপিএল খেলবেন অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফিয়া ডাঙ্কলে, হারলীন দেওল, ডিয়ান্ড্রা ডটিন, অ্যানাবেল সাদারল্যান্ড, সুষমা ভার্মা, স্নেহ রানা, হার্লি গালা, শবনম শাকিল, সাব্বিনেনি মেঘানা, জর্জিয়া ওয়ারহ্যাম, মানসী যোশী, দয়ালান হেমলতা, মনিকা প্যাটেল, অশ্বিনী কুমারী, তনুজা কানওয়ার, পারুনিকা সিসোদিয়া।

মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর দলে রয়েছেন ন্যাট সিভার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, যস্তিকা ভাটিয়া, হিদার গ্রাহাম, ইসাবেল ওং, আমনজ্যোৎ কৌর, ধারা গুজ্জর, সাইকা ঈশাক, হেইলি ম্যাথুজ, ক্লোয়ে ট্রায়ন, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, জিন্তিমণি কলিতা, নীলম বিস্ত।
|
ইউপি ওয়ারিয়রজ
ইউপি ওয়ারিয়রজ নিলাম থেকে মোট ১৬ জন ক্রিকেটারকে নিয়েছে। তাঁরা হলেন সোফি এক্লেস্টোন, শবনম ইসমাইল, তাহলিয়া ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্বী চোপড়া, শ্বেতা শেরাওয়াত, এস যশশ্রী, কিরণ নভগীরে, গ্রেস হ্যারিস, দেবিকা বৈদ্য, লরেন বেল, সিমরন শেখ, লক্ষ্মী যাদব।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবারের নিলামে সবচেয়ে বেশি দামে নিয়েছে স্মৃতি মান্ধানাকে। তিনিই নেতৃত্ব দেবেন। স্মৃতি ছাড়াও যাঁরা আরসিবিতে রয়েছেন তাঁরা হলেন সোফি ডিভাইন, এলিস পেরি, রেণুকা সিং, হিদার নাইট, রিচা ঘোষ, মেগান শুট, এরিন বার্নস, ডেন ভ্যান নিকার্ক, প্রীতি বোস, দিশা কাসাট, ইন্দ্রাণী রায়, শ্রেয়াঙ্কা পাতিল, পুণম খেমনার, কণিকা আহুজা, কোমল জানজাদ, সাহানা পাওয়ার ও আশা শোবানা।
|
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসও ১৮ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। তবে কে অধিনায়কত্ব করবেন তা চূড়ান্ত নয়। দলে রয়েছেন জেমাইমা রডরিগেজ, মেগ ল্যানিং, শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পাণ্ডে, মারিজান কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্যারিস, জেসিয়া আখতার, মিন্নু মণি, তানিয়া ভাটিয়া, পুণম যাদব, জেস জোনাসেন, স্নেহ দীপ্তি, অরুন্ধতী রেড্ডি ও অপর্ণা মণ্ডল।












Click it and Unblock the Notifications