শামি-বুমরাহদের স্বস্তি দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ, চ্যালেঞ্জ সামলাতে হবে বিরাট-রোহিতদের
শামি-বুমরাহদের স্বস্তি দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ, চ্যালেঞ্জ সামলাতে হবে বিরাট-রোহিতদের
যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনের দ্য এজিয়াস বোল ক্রিকেট মাঠে পিচ যে পুরোপুরি ব্যাটিং সহায়ক হচ্ছে না, তা জানিয়ে দিলেন কিউরেটর। তবে এ পিচে তিনি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেন। যিনি হাই-ভোল্টেজ ম্যাচে উন্মাদনা তৈরি করতে ভীষণভাবেই তৎপর।

কী বললেন সাইমন লি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ফাইনালে সাউদাম্পটনের দ্য এজিয়াস বোলের পিচ তৈরির সুযোগ পেয়েছেন সাইমন লি। যিনি নিজেই পিচের সম্ভাব্য ধরন নিয়ে মুখ খুলেছেন। বলেছেন পেস, বাউন্সের ভরা পিচেই খেলতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসনদের। পিচে বল উইকেটরক্ষক পর্যন্ত অনায়াসে পৌঁছবে বলেও জানিয়েছেন লি। বক্তব্য, এই পিচে দুই তরফেই সুইং করবে ডিউক বল।

উন্মদানা তৈরি করতে চান
আদ্যন্ত ক্রিকেট ভক্ত সাইমন লি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ তৈরি করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান ও গর্বিত বলে মনে করছেন। জানিয়েছেন, নিজের কাজ এবং এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখার লক্ষ্য নিয়েই তিনি দ্য এজিয়াস বোলের পিচ তৈরি করেছেন। সাইমনের কথায়, ম্যাচের পাঁচ দিনই যাতে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ও উন্মাদনার ভরপুর থাকে, সেই চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন।

পেসই লাল বলের ক্রিকেটকে উজ্জীবিত রাখে
ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে পরিবেশে মনের মতো পিচ তৈরি করা যে বেশ কঠিন কাজ, তা মেনে নিয়েছেন সাইমন লি। তবে গত কয়েক দিনের রৌদ্রজ্জ্বল আবহাওয়া তাঁর কাজ কিছুটা হলেও সহজ করেছে বলে জানিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পিচ কিউরেটর। তাঁর কথায়, পরিবেশ এমন থাকলে দ্য এজিয়াস বোলের পিচ যে শক্তই হবে, তাও জানাতে ভোলেননি সাইমন। বক্তব্য, পেসই লাল বলের ক্রিকেটকে উজ্জীবিত করে রাখে। একই অস্ত্রে শান দিয়ে ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমাদের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রতি মুহুর্ত চিত্তাকর্ষক করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সাইমন।

ভারত বনাম নিউজিল্যান্ড
আগামী ১৮ জুন সাউদাম্পটনের এজিয়াস বোলে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। হাই-ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। শেষ হাসি কারা হাসবে, তা তো সময় বলবে। তবে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে ক্রিকেট দুনিয়া।

আবহাওয়া পূর্বাভাস কী বলছে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময় সাউদাম্পটনের আবহাওয়া মূলত রৌদ্রোজ্জ্বল থাকবে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ম্যাচের প্রথম, তৃতীয় এবং চতুর্থ দিন মাঝারি বৃষ্টিতে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
ছবি সৌজন্যে বিসিসিআই












Click it and Unblock the Notifications