করোনার আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কতটা আশাবাদী আইসিসি?

করোনার আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে কতটা আশাবাদী আইসিসি?

করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অতিমারীতে নাজেহাল হয়ে যাওয়া ব্রিটেন যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাথার ঘাম পায়ে ফেলছে, সেখানে হাই ভোল্টেজ ক্রিকেট যুদ্ধের আসর বসানো কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিশ্ব। যার উত্তর দিল আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে নির্ধারিত সূচি মেনেই

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে নির্ধারিত সূচি মেনেই

করোনা ভাইরাসে লন্ডভন্ড হয়ে যাওয়া ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ধারিত সূচি মেনে হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি। এই ইস্যুতে ব্রিটিন সরকারের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে বলেও জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কবে থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

কবে থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ইংল্যান্ডের সাউদাম্পটনের আজিয়াস বোলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৮ জুন থেকে শুরু হওয়ার কথা ম্যাচ। ২২ জুন পর্যন্ত তা চলার কথা। যদিও করোনা ভাইরাসের জেরে ম্যাচ আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

করোনা ভাইরাসে নাজেহাল ইংল্যান্ড ও ভারত

করোনা ভাইরাসে নাজেহাল ইংল্যান্ড ও ভারত

করোনা ভাইরাসের নতুন ঢেউতে নাজেহাল হয়ে পড়েছে ইংল্যান্ড ও ভারত। নতুন স্ট্রেনে বিপর্যস্ত হয়ে পড়া ব্রিটেনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভারতে অবনতির দিকে এগোচ্ছে অবস্থা। রোজই লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এহেন পরিস্থিতিতে ভারতকে ট্রাভেল রেড লিস্টে জায়গা দিয়েছে ইংল্যান্ড। এর জেরে বিরাট কোহলিদের সাউদাম্পটন উড়ে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কী বলছে আইসিসি

কী বলছে আইসিসি

করোনা ভাইরাসের আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের কথা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। জো রুটদের বোর্ড ম্যাচ আয়োজন করার ব্যাপারে আশাবাদী বলে জানানো হয়েছে। কতটা সুষ্ঠু এবং নিরাপদ ভাবে ইভেন্ট আয়োজন করা যায়, তার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+