কীভাবে কোথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ঘোষণা আইসিসি-র

জল্পনার অবসান। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এবার আইসিসিও জানিয়ে দিল, লর্ডস থেকে ভারত-নিউজিল্যান্ড আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরছে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের স্টেডিয়াম সাউদাম্পটনের এজিয়াস বাউল, হ্যাম্পশায়ার বাউল নামেও যা পরিচিত।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে ফাইনাল লর্ডস থেকে সরিয়ে সাউদাম্পটনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইসিসি। ব্রিটিশ সরকারের অনুমতিসাপেক্ষে ফাইনালের সময় মাঠে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারেও বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে।

কীভাবে কোথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

গত বছর করোনা পরিস্থিতিতে এই সাউদাম্পটনেই বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে সিরিজ খেলেছিল ইংল্যান্ড। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলার পর এখানে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট, আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলেছে ইংল্যান্ড। সাউদাম্পটন আর ম্যাঞ্চেস্টারে স্টেডিয়ামের সঙ্গেই টিম হোটেল রয়েছে। এর ফলে বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয় তৈরি করা সহজ। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই অনুশীলন করা যায় বলে কোনও দলেরই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে না। সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও থাকে না। এই সব কিছু বিচার করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সাউদাম্পটনে আয়োজন করছে আইসিসি।

যদিও জুনের গোড়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট লর্ডসেই খেলবে ইংল্যান্ড। বিশ্বের দুই সেরা দলের লড়াই উপভোগ্য হবে বলেই আশা আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইসের। সবমিলিয়ে সকলের সুরক্ষা নিশ্চিত করে সফলভাবে ফাইনাল ম্যাচ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+