#WorldT20 : ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি
মোহালি, ২৮ মার্চ : মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে ফের একবার সকলের মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী ও জরুরি তথ্য]
নক আউট ম্যাচে ছিটকে গেলেই টুর্নামেন্ট থেকে বিদায়, এই অবস্থায় নার্ভ ধরে রেখে সমস্ত চাপ শুষে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলকে উতরে দিয়েছেন কোহলি। কেন তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান তা এদিন ফের একবার প্রমাণ করে দিয়েছেন তিনি।
রবিবারের অঘোষিত কোয়ার্টার ফাইনালে প্রথমে যুবরাজ সিং ও পরে মহেন্দ্র ধোনির সঙ্গে পার্টনারশিপ গড়ে ৮২ রানে অপরাজিত থেকে ভারতে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি। যা দেখে ধন্য ধন্য পড়ে গিয়েছে চারিদিকে।
একইসঙ্গে নয়া বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তাও আবার ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ানক ব্যাটসম্যান তথা আইপিএলে তাঁর সতীর্থ ক্রিস গেইলকে টপকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম হিসাবে ১৫০০ রানের গণ্ডী টপকেছেন বিরাট। এই বিশ্বকাপেই সেই রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। তবে কয়েকদিনের মধ্যেই তা ভেঙে দিলেন কোহলি।
গেইল ৪৫টি টি২০ ইনিংস খেলে ১৫০৬ রান করেছেন। অন্যদিকে কোহলি মাত্র ৩৯টি টি২০ ইনিংসেই এই কৃতিত্ব অর্জন করেছেন। আপাতত তিনি রয়েছেন ১৫৫২ রানে। ব্যাটিং গড় ৫৫.৪২, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।
প্রসঙ্গত, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে মাত্র ২৭টি ইনিংসেই হাজার রান করার কৃতিত্বও রয়েছে বিরাটের দখলে। ২০১৫ সালের ২ অক্টোবর ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি।
একনজরে দেখে নিন, আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করার তালিকায় কে কোথায় রয়েছেন।

ব্রেন্ডন ম্যাকালাম, নিউ জিল্যান্ড
৭০টি ইনিংসে ২১৪০ রান। গড় ৩৫.৬৭। সর্বোচ্চ ১২৩ রান।

তিলকরত্নে দিলশান, শ্রীলঙ্কা
৭৬টি ইনিংসে ১৮৪৮ রান। গড় ২৮.৮৮। সর্বোচ্চ ১০৪ রান।

মার্টিন গাপ্টিল, নিউ জিল্যান্ড
৫৮টি ইনিংসে ১৭৯১ রান। গড় ৩৫.১২। সর্বোচ্চ ১০১ রান।

উমর আকমল, পাকিস্তান
৭৬টি ইনিংসে ১৬৮৯ রান। গড় ২৬.৮১। সর্বোচ্চ ৯৪ রান।

জেপি ডুমিনি, দক্ষিণ আফ্রিকা
৬৪টি ইনিংসে ১৬৫৪ রান। গড় ৩৮.৪৭। সর্বোচ্চ ৯৬ রান।

ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া
৬১টি ইনিংসে ১৬৩৩ রান। গড় ২৮.১৬। সর্বোচ্চ ৯০ রান।

মহম্মদ হাফিজ, পাকিস্তান
৭৫টি ইনিংসে ১৬১৪ রান। গড় ২২.৭৩। সর্বোচ্চ ৮৬ রান।

বিরাট কোহলি, ভারত
৩৯টি ইনিংসে ১৫৫২ রান। গড় ৫৫.৪৬। সর্বোচ্চ ৯০ রান।

ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
৪৫টি ইনিংসে ১৫০৬ রান। গড় ৩৬.৮৩। সর্বোচ্চ ১১৭ রান।

মাহেলা জয়বর্ধনে, শ্রীলঙ্কা
৫৫টি ইনিংসে ১৪৯৩ রান। গড় ৩১.৭৭। সর্বোচ্চ ১০০ রান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications