Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডেনে টি২০ ফাইনাল : যারা জিতবে ইতিহাস গড়বে তাঁরাই

কলকাতা, ২ এপ্রিল : ইডেনে রবিবার হতে চলেছে টি২০ বিশ্বকাপের ফাইনাল। ভারত না জেতায় সমর্থকেরা কিছুটা হতাশ হলেও ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচ যে যথেষ্ট চিত্তাকর্ষক হবে তা বলাই বাহুল্য।

ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ হোক বা ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড, ইডেনে যে দল জিতবে ইতিহাস তৈরি করবে তাঁরাই। কারণ এর আগে একবার করে টি২০ বিশ্বকাপ জিতেছে দুটি দলই। ক্যারিবিয়ানরা ২০১২ সালে ও ইংল্যান্ড ২০১০ সালে বিশ্বকাপ জিতেছে।

ইডেনে টি২০ ফাইনাল : যারা জিতবে ইতিহাস গড়বে তাঁরাই

ফলে এবার ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড, যে দলই জিতবে তাঁরাই একমাত্র দল হবে যারা দু'বার বিশ্বকাপ জেতার অধিকারী হবে।

সেমিফাইনালে এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে শক্তিশালী ভারতকে ওয়াংখেড়েতে খেলা সেমিফাইনালে দুরমুশ করেছে স্যামির দল।

একদিনের ক্রিকেটে কোনওদিনও বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। তবে টি২০তে তারা প্রতিবারই ভালো ফল করে। অন্যদিকে সত্তরের দশকে বিশ্ব ক্রিকেটের ত্রাস ওয়েস্ট ইন্ডিজের সেই দল আর নেই। তবে দলের ক্রিকেটাররা নিয়মিত সারা বিশ্ব ঘুরে টি২০ খেলার সুবাদে এই ফরম্যাটে অত্যন্ত সমীহ করার মতো দল ওয়েস্ট ইন্ডিজ।

আর এই টুর্নামেন্টকে ধরলে দুটি দলই এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। এখন দেখার ক্রিকেটের নন্দনকানন ইডেনে কোন দল শেষ পর্যন্ত বাজিমাত করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+