(ছবি) বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর সেমিফাইনালে পোঁছনোর আশা জিইয়ে রাখল! কিন্তু কীভাবে?
বেঙ্গালুরু, ২৪ মার্চ : এমন কোনও ভারতীয় নেই যার টি২০ বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের শেষ তিন বল দেখতে গিয়ে হৃৎপিণ্ড গলার কাছে উঠে আসেনি, এমনকী সুন্দরীদের ম্যানিকিওর করা আঙুলেও কটা নখ আস্ত রয়েছে তা যথেষ্ট সন্দেহের। এদিন শেষ ওভারে জয়ের জন্য ১১ রান প্রয়োজন। সেই অবস্থায় বাংলাদেশের ২টি চার মারা। শুধু বাংলাদেশ কেন, ভারতীয় সমর্থকরাও ধরেই ফেলেছিলেন এবছর আর ধোনি বাহিনীর সেমিফাইনালেই পৌছনো হল না। কিন্তু শেষ তিন বলে ৩ উইকেট, আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ রানের জয় ভারতের ফের চ্যাম্পিয়ন হওয়ার আশায় ঘি ঢেলেছে। [টি২০ বিশ্বকাপ : শেষ ওভারে ম্যাজিক, টান টান উত্তেজনার পর বাংলাদেশকে ১ রানে হারাল ভারত]
এদিনের প্রায় হেরে যাওয়া ম্যাচ বাংলাদেশের মুখের কাছ থেকে ছিনিয়ে এনে সেমিফাইনালে পৌঁছনোর আশা জিইয়ে রাখল ভারত। ইতিমধ্য ৩ টির মধ্যে ৩ টি ম্যাচে জিতেই সেমিফাইনালে পৌছে গিয়েছে নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপের এই মুহূর্তে কোয়ালিফায়ারের পরিস্থিতিটা ঠিক কীরকম আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

গ্রুপ ২
নিউজিল্যান্ড (খেলেছে ৩ টি ম্যাচ, জিতেছে ৩টি ম্যাচ, পয়েন্ট - ৬)
আগামী ২৬ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলা হবে
নিউজিল্যান্ড প্রথম দল যারা সেমিফাইনালে নিজেদের আসন পাকা করে নিয়েছে। পাকিস্তানকে ২২ রানে হারিয়েছে তারা। বাংলাদেশের সঙ্গে ম্যাচ জিতে অপ্রতিরোধ্য থেকে তালিকার শীর্ষে থেকে শেষ করতে চাইছে নিউজিল্যান্ড
ভারত (খেলেছে ৩টি, জিতেছে ২টি, হেরেছে ১টি, পয়েন্ট - ৪)
আগামী ২৭ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হবে
বাংলাদেশের বিরুদ্ধে ১ রানের রুদ্ধশ্বাস জয় এখনও ভারতকে সেমিফাইনালে পৌঁছনোর দৌঁড়ে প্রতিযোগিতায় রেখেছে। সেমিফাইনালে পৌঁছনোর অঙ্কটা এক্ষেত্রে সোজা। আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। বাংলাদেশের সঙ্গে অত্যন্ত কম রানের ব্যবধানে জয়ের ফলে রান রেটে কোনও উন্নতি হয়নি। ফলে রান রেট একটা ইস্যু হতে পারে। ভারত চাইবে পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়া অবশ্যই হারুক। তাহলে তাহলে ভারতের পথ কিছুটা হলেও সোজা হবে। অস্ট্রেলিয়া যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে ২৭ তারিখের ম্যাচই শু্যট আউট ম্যাচ হবে। যে দল জিতবে সেই দলই যাবে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়া (খেলেছে ২টি, জিতেছে ১টি, পয়েন্ট - ২)
আগামী খেলা : ২৫ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে, ২৭ মার্চ ভারতের বিরুদ্ধে
ভারত বাংলাদেশকে হারানোয় অস্ট্রেলিয়ার কাজটা একটু জটিল হয়ে গেল। সেমিফাইনালে পৌঁছতে গেলে পাকিস্তান ও ভারত দুই দলকেই হারাতে হবে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানের কাছে হারলে সেমিফাইনালে পৌঁছতে হলে বিশাল ব্যবধানে ভারতকে হারাতে হবে।
পাকিস্তান (খেলা হয়েছে ৩টি, জিতেছে ১ টি, পয়েন্ট ২)
আগামী খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ মার্চ
বাংলাদেশকে ভারত হারালেও প্রায় একরকম সিরিজ থেকে ছিটকেই গিয়েছে পাকিস্তান। পাকিস্তানকে সেমিফাইনালে জিততে গেলে অস্ট্রেলিয়াকে বিশাল রানের ব্যবধানে হারাতে হবে। এবং অস্ট্রেলিয়া যাতে ভারতকে হারায় কম ব্যবধানে। তবেই একমাত্র তাদের ক্ষীণ আশা রয়েছে। অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার মানে সিরিজ থেকে নিশ্চিত বিদায়।
বাংলাদেশ (খেলেছে ৩টি, জিতেছে ০, পয়েন্ট - ০)
আগামী খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ মার্চ
ভারতের কাছে হারার পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হারিয়ে তাদের অপ্রতিরোধ্য তকমা ঘোচানোর জন্য লড়াইয়ে নামবে বাংলাদেশ। যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারায় এবং ভারত বা অস্ট্রেলিয়া বা ভারত যদি শেষ ম্যাচে জেতে তাহলে তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসতে পারে নিউজিল্যান্ড।












Click it and Unblock the Notifications