ভারত-পাক ম্যাচে সম্প্রীতির ছবি, অবাক জুকারবার্গের পোস্ট ফেসবুকে
নয়াদিল্লি, ১৮ মার্চ : ইডেনে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া উৎসাহ ও উত্তেজনা মাঠ ছাড়িয়ে চলে এল ফেসবুকের ওয়ালে। [কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য]
রাজনীতি ও কূটনীতি একেবারে জন্মলগ্ন থেকেই দুইদেশের সম্প্রীতির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে দুই দেশের মানুষ যে রাজনীতি নয়, সম্প্রীতিতেই বিশ্বাসী তা বারেবারে প্রমাণিত হয়েছে। এবারও সেরকমই কিছু ঘটেছে। [জ্যোতিষ ভবিষ্যদ্বাণী : টি২০ বিশ্বকাপ জিতবে না ধোনির ভারত!]

স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ভারত-পাকিস্তান, উভয় দেশের ক্রিকেটভক্তরাই বিপক্ষ দলের রঙে রাঙিয়ে তুলছেন ফেসবুকের ওয়াল। আর তা দেখে উৎসাহ চেপে রাখতে পারেননি ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গ। সেই ছবি তিনি নিজের ওয়ালে পোস্ট করেছেন।
শনিবারের ম্যাচের মাধ্যমে দুই দেশের ক্রিকেট ভক্তরা রাজনীতির সম্পর্কেরও উন্নতি চাইছেন। সেজন্যই #ProfileForPeace এই হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক ভরিয়ে তুলেছেন। যা দেখে জুকারবার্গের বক্তব্য, ভারত, পাকিস্তানে এই মুহূর্তে বিশেষ কিছু ঘটছে।
বিশ্বকাপ শুরুর পর ধর্মশালায় বিতর্কের জেরে সেই ম্যাচ সরে আসে ইডেনে। পাকিস্তানও ইডেনে ম্যাচ খেলতে আগ্রহী হওয়ায় উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে। এখন দেখার সম্প্রীতির এই আবহে শনিবার কোন দল বাজিমাত করে।












Click it and Unblock the Notifications