টি-২০ বিশ্বকাপ : পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় ভারতের

ভারত-পাকিস্তানের রোমহর্ষক ম্যাচ দেখতে শের-এ-বাংলা স্টেডিয়াম ছিল খাঁজে খাঁজে ভর্তি। তবে এদিনে ভারতের হিরো ছিল স্পিনাররাই। অসাধারণ বোলিংয়ে ১৩০-৭ রানেই আটকে রাখল পাকিস্তানকে। টস জিতে ফিল্ডিং নেওয়াটা ভারতের পক্ষেই গেল।
অশ্বিন, রবিন্দর জাদেজা, অমিত শর্মার দুরন্ত বোলিং বিশেষ করে উল্লেখযোগ্য। যদিও যুবরাজ সিং বল হাতে অনেকটা আশাহত করেছেন। জাদেজা ৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। অমিত শর্মা নিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অনবদ্য ছিলেন। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। একটি মেইডেন উইকেটও ঝুলিতে পোরেন তিনি।
বোলিংয়ের পাশাপাশি এদিন ভারতের ফিল্ডিংও ছিল যথেষ্টই আটোসাটো। সুরেশ রায়না ৩ টি ক্যাচ নেন। তবে এদিন শাহিদ আফ্রিদি ব্যাট হাতে কিছুই করতে পারেননি। ৮ রানেই প্যাভিলিয়নে ফেরত যেত হয় তাকে।
ম্যান অফ দ্য ম্যাচ ভারতীয় স্পিনার অমিত শর্মা, ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়েছেন
বোলিং তো ভাল ছিলই, ভারতের ব্যাটসম্যানদের এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরা। বিশেষ করে বিরাট কোহলি (৩২ বলে ৩৬ রানে নটআউট) এবং সুরেশ রায়না (৩৫ বলে ৩৫ রানে নটআউট)-র কথা না বললেই নয়। কোহলি-রায়না জুটি এদিন গুরুত্বপূর্ণ ৬৬ রান যোগ করেন উইকেটে।
কোহলির ব্যাট থেকে যেখানে চারটি ৪ ও একটি ৬ এসেছে, সেখানে রায়নাও সমসংখ্যক সমসংখ্যক চার-ছয় মেরে যোগ্য সঙ্গত দিয়েছেন কোহলির। গত মাসে এশিয়া কাপে শেষ ওভারে আফ্রিদির স্নায়ুর জোরের কাছে হেরে গিয়েছিল ভারত। এদিন হয়তো পাকিস্তানের কাছে সেদিনের হারেরই পাল্টা জবাব দিল ভারত।
শুরু থেকে শেষ এদিন পুরোটাই ছিল ধোনি বাহিনীর। ব্যাট হাতে প্রথম ৩ ওভার চুপচাপ থাকলেও এর পর থেকেই রোহিন শর্মা আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক ওভারে ভারত ১২ রান তোলে।












Click it and Unblock the Notifications