আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণ, খেলা হবে ১৯ মার্চ
মুম্বই, ১১ ডিসেম্বর : ভারত-পাকিস্তান সিরিজ হবে কিনা এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। তার মধ্যেই অবশ্য দু'দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর।
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। এদিন বিশ্বকাপের যে ড্র হয়েছে তাতে এই খবর জানা গিয়েছে। ম্যাচ হবে আগামী ১৯ মার্চ ধর্মশালায়।

এদিন আইসিসির তরফে কোন দল কোন গ্রুপে থাকবে তা ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। আগামী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতের ৮টি মাঠে এই টুর্নামেন্ট খেলা হবে।
২০০৭ সালে শুরু হওয়া উদ্বোধনী টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে ম্যাচ জেতে মহেন্দ্র সিং ধোনির ভারত। তারপরে পাকিস্তানও ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপ জিতে নেয়। তবে কোন ধরনের ক্রিকেট বিশ্বকাপেই এখনও পর্যন্ত ভারতকে হারাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications