টি২০ বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় দল ঘোষিত, অধিনায়ক ধোনি
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : আগামী টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ১৫ জনের ভারতীয় দলের নাম। একইসঙ্গে এই দলটিকে এশিয়া কাপের জন্যও খেলতে দেখা যাবে।
মহেন্দ্র সিং ধোনিকে এই দুটি টুর্নামেন্টের জন্য অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। এদিন বিসিসিআইয়ের নির্বাচকেরা প্রধান নির্বাচক সন্দীপ পাতিলের নেতৃত্বে ১৫ জনের দল বেছে নিয়েছেন।

আগামী ৮ মার্চ থেকে ভারতে হতে চলা টি২০ বিশ্বকাপ ৩ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে রয়েছে রয়েছে এশিয়া কাপ। যা বাংলাদেশে হবে এই মাসেরই ২৪ তারিখ থেকে ৬ মার্চ পর্যন্ত।
এবার দেখে নেওয়া যাক কোন কোন খেলোয়াড় টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেট কিপার), বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, জসপ্রীত বুমরাহ, আশিস নেহরা, হরভজন সিং, পবন নেগি, মহম্মদ শামি।












Click it and Unblock the Notifications