টি২০ বিশ্বকাপ : আজ ফেভারিট ভারতই, তবে লড়াই দেবে কিউয়িরাও
নাগপুর, ১৫ মার্চ : গ্রুপ বি-এর তথা টি২০ বিশ্বকাপের মূল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাগপুরে এদিন মুখোমুখি হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড। এদিনের ম্যাচে ফেভারিট হিসাবে মাঠে নামবে ভারত। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী]
এখনও পর্যন্ত মোট পাঁচটি টি২০ বিশ্বকাপ খেলা হয়েছে। তার মধ্যে প্রথমবার উদ্বোধনী বিশ্বকাপে ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তখন তরুণ অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এখন তিনি কেরিয়ারের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। অধিনায়ক হিসাবে সব শৃঙ্গ তিনি জয় করে ফেলেছেন। [টি২০ বিশ্বকাপ সম্পর্কিত এই তথ্যগুলি জেনে নিন একঝলকে]

তবে ফের একবার ঘরের মাঠে ভারতকে বিশ্বসেরা করতে পারেন কিনা সেটাই এখন চ্যালেঞ্জ ক্যাপ্টেন কুল-এর কাছে। অন্যদিকে এখনকার ভারতীয় দল অনেক ব্যালান্সড। শিখর ধাওয়ান, রোহিত শমা, বিরাট কোহলিরা যেমন ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন, তেমনই বোলিংয়ের গুরুভার নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন আশিস নেহরা, রবিচন্দ্রণ অশ্বিনরা।
ফলে সবমিলিয়ে অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতকে। এই দলকে হারানো সব দেশের কাছেই কঠিন চ্যালেঞ্জ বলে মত বিশেষজ্ঞদের।
তবে বিশ্বকাপের মঞ্চ সবসময় আলাদা। তার উপরে এটি টি২০ খেলা। আর কিউয়িরা সব ধরনের ক্রিকেটেই প্রতিপক্ষ হিসাবে কড়া চ্য়ালেঞ্জ ছুড়ে দেয়। সেদিক থেকে দেখলে তাঁদের গুরুত্ব দিতেই হবে।
ম্যাচের প্রথম বল থেকেই আক্রমণের যে মন্ত্র নিউ জিল্য়ান্ড ক্রিকেটে আমদানি করেছেন অধুনা প্রাক্তন ব্রেন্ডন ম্য়াকালাম, তাকে পাথেয় করেই ভারতকে পরাস্ত করতে মাঠে নামবেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।
এছাড়া তাদের দলের আরও কয়েকদন খেলোয়াড় রয়েছেন যারা একার হাতে প্রতিপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখেন। রস টেলর, মার্টিন গাপ্টিল, কোরি অ্যান্ডারসনরা দুর্ধর্ষ হয়ে উঠতে বেশি সময় নেবেন না। তাই সতর্ক হয়েই মাঠে নামতে হবে ভারতকে।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, আশিস নেহরা
নিউ জিল্যান্ডের সম্ভাব্য একাদশ
মার্টিন গাপ্টিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, রস টেলর, কোরি অ্যান্ডারসন, গ্র্য়ান্ট এলিয়ট, লুক রঞ্চি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকক্লেগন, ইশ সোধি












Click it and Unblock the Notifications