ভারত-নিউ জিল্যাড টি২০ ম্যাচ নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?
নাগপুর, ১৫ মার্চ : আইসিসি টি২০ বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি সমরে মহেন্দ্র সিং ধোনির ভারত ও কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী]
এই বিশ্বকাপের আগে মাত্র একটি ম্যাচ হেরে মোট তিনটি টি২০ সিরিজ জিতেছেন বিরাট কোহলিরা। ফলে টুর্নামেন্টে ফেভারিট হিসাবই শুরু করছে ভারত। অন্যদিকে কিউয়িরা সবসময়ই যেকোনও দলের কাছে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে ওস্তাদ। [টি২০ বিশ্বকাপ সম্পর্কিত এই তথ্যগুলি জেনে নিন একঝলকে]
দুটি দল যখন টি২০ ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে, তখন কি হয়েছে সেরকম কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়া হল নিচে। ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রথম তথ্য
টি২০ ক্রিকেটে মোট চারবার মুখোমুখি হয়েছে ভারত- নিউ জিল্যান্ড। এর মধ্যে কোনওবারই ভারত জিততে পারেনি।

দ্বিতীয় তথ্য
দুটি দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম (৯১ রান)।

তৃতীয় তথ্য
২০০৭ সালে ভারতের হয়ে কিউয়িদের বিরুদ্ধে প্রথম অর্ধ শতরান করেন গৌতম গম্ভীর।

চতুর্থ তথ্য
দুটি দলের মধ্যে টি২০-তে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি (৬টি উইকেট)।

পঞ্চম তথ্য
দুটি দলের হয়ে ব্যাটসম্যানরা মোট ৭টি অর্ধশতরান করেছেন। কিউয়িরা তিনটি ও ভারতের ব্য়াটসম্যানরা করেছেন ৪টি অর্ধশতরান।












Click it and Unblock the Notifications