সমুদ্রের নিচে আস্ত টেনিস স্টেডিয়াম দুবাইয়ে!

দুবাই, ১৯ মে : নির্মাণ শিল্পে সবসময়ই সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় সংযুক্ত আরব আমিরশাহী। তা সে উঁচু বিল্ডিং তৈরিতে হোক অথবা একটি শীতাতপ নিয়ন্ত্রিত শহর তৈরি করা, সব কিছুতেই অনেক এগিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

এবার আরও একধাপ এগিয়ে গিয়ে সমুদ্রের নিচে একটি আস্ত টেনিস স্টেডিয়াম তৈরি করে সবাইকে তাক লাগাতে চলেছে তারা। দেশের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ে এই স্টেডিয়ামটি নির্মিত হবে। খেলা হবে একেবারে সমুদ্রের নিচে। পুরু কাঁচে ঢাকা টেনিস কোর্টের উপর দিয়েই ঘুরে বেড়াবে নানা সামুদ্রিক প্রাণী। আর নিচে খেলোয়াড়রা খেলবেন এবং দর্শকাসনে বসে তা উপভোগ করবেন তামাম দর্শকরা।

পোল্যান্ডের এক স্থাপত্যশিল্পীর মাথায় এসেছে এই অভিনব ভাবনা। ত্রিশ বছর বয়সী এই শিল্পীর নাম ক্রিজটফ কোটালা। তিনি জানিয়েছেন, তাঁর প্রোজেক্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। বিনিয়োগকারী পেলেই এই প্রোযেক্টের কাজে হাত লাগাবেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে উঁচু টেনিস কোর্ট রয়েছে দুবাইয়ের 'বুর্জ আল আরব' নামের আকাশচুম্বী বহুতলে। এবার এই টেনিস কোর্টটিও দুবাইতেই তৈরি হলে বিশ্বের সবচেয়ে উচ্চতম ও নিম্নতম দুটি কোর্টই দুবাইয়েই হবে।

প্রস্তাবিত স্টেডিয়াম

প্রস্তাবিত স্টেডিয়াম

সমুদ্রের নিচে একটি আস্ত টেনিস স্টেডিয়াম তৈরি করে সবাইকে তাক লাগাতে চলেছে তারা। রাজধানী দুবাইয়ে এই স্টেডিয়ামটি নির্মিত হবে।

প্রস্তাবিত স্টেডিয়াম

প্রস্তাবিত স্টেডিয়াম

খেলা হবে একেবারে সমুদ্রের নিচে। পুরু কাঁচে ঢাকা টেনিস কোর্টের উপর দিয়েই ঘুরে বেড়াবে নানা সামুদ্রিক প্রাণী।

প্রস্তাবিত স্টেডিয়াম

প্রস্তাবিত স্টেডিয়াম

পোল্যান্ডের এক স্থাপত্যশিল্পীর মাথায় এসেছে এই অভিনব ভাবনা। ত্রিশ বছর বয়সী এই শিল্পীর নাম ক্রিজটফ কোটালা।

প্রস্তাবিত স্টেডিয়াম

প্রস্তাবিত স্টেডিয়াম

বিশ্বের সবচেয়ে উঁচু টেনিস কোর্ট রয়েছে দুবাইয়ের 'বুর্জ আল আরব' নামের আকাশচুম্বী বহুতলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+