মেজাজ হারিয়ে ভারতীয় সাংবাদিককে অশ্রাব্য ভাষায় আক্রমণ বিরাট কোহলির
পার্থ, ৩ মার্চ : ভারতীয় ক্রিকেটীয় দলের সহ অধিনায়ক বিরাট কোহলি মঙ্গলবার আচমকাই নিজের মেজাজ হারালেন। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে প্রশিক্ষণ শেষে ভারতীয় সাংবাদিককে কুৎসিত ভাষায় গালিগালাজ করলেন বিরাট।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় জাতীয় দৈনন্দিন পত্রিকার এক সাংবাদিককে দেখতে পান বিরাট। এর পরেই ওই সাংবাদিককে দেখে অশালীন শব্দে তাঁকে আক্রমণ করতে শুরু করেন বিরাট। বেশ কিছুক্ষণ ধরে এই গালিগালাজ চলতে থাকে বিরাটের তরফে। এর পর শান্ত হন বিরাট। ভারতীয় দলের সদস্যরা তো এই ঘটনা দেখে অবাক। কী এমন হয়েছে কেউ ঠাহরই করে উঠতে পারছিলেন না।

ওই সাংবাদিকও বুঝতে পারছিলেন না কেন তাঁকে দেখে মেজাজ হারালেন কোহলি। যদিও মাথা ঠাণ্ডা হওয়ার পর কোহলি তাঁর এক ঘণিষ্ঠকে জানিয়েছেন তাঁকে ও তাঁর বান্ধবী অনুষ্কা শর্মাকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। বিরাট ভেবেছিলেন ওই সাংবাদিকই প্রতিবেদনটি লিখেছেন। কিন্তু আসলে অন্য এক সংবাদপত্রের সাংবাদিক ওই প্রতিবেদনটি লিখেছেন বলে জানা যায়।
কিন্তু যখন কোহলি জানতে পারেন তিনি ভুল করে অন্য এক সাংবাদিককে আক্রমণ করেছেন তখন সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকদের একজনকে ডেকে গোটা ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, দলের অধিকর্তা রবি শাস্ত্রী ব্যক্তিগতভাবে এবিষয়ে কোহলির সঙ্গে কথা বলেন। এবং পরামর্শ দেন যাতে এভাবে তিনি মেজাজ না হারান। তিনি ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক। অধিনায়কের এধরণের আচরণ কখনওই কাম্য নয় বলেও কোহলিকে জানিয়েছেন শাস্ত্রী।












Click it and Unblock the Notifications