ট্রেন্ট ব্রিজে তুমুল বৃষ্টিতে ভেস্তেই গেল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

আশঙ্কা ছিলই। তা সত্যি হওয়ারই পথে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ তুমুল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে।

আশঙ্কা ছিলই। তা সত্যি হওয়ারই পথে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ তুমুল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে। তবু আশায় মরে চাষা। ট্রেন্ট ব্রিজে খেলা হবে এবং কিউই-দের বিরুদ্ধে দাপুটে জয় পাবেন বিরাট কোহলিরা, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় ক্রিকেট দলের ফ্যানরা। বুধরাত থেকে নটিংহোমে শুরু হয়েছে বৃষ্টি। চলছে অবিরাম। তবে বৃষ্টি থামলেও থামতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বিশ্বকাপ LIVE : বৃষ্টি বিঘ্নিত নটিংহামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

Jun 13, 2019, 7:36 pm IST

তুমুল বৃষ্টি। ট্রেন্ট ব্রিজে ভেস্তেই গেল ভারত ও নিউজিল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ। এই নিয়ে চারটি ম্যাচ ভেস্তে যাওয়ায় নতুন রেকর্ড গড়ল ২০১৯-র বিশ্বকাপ।
Jun 13, 2019, 7:05 pm IST

বৃষ্টি থামলেও ভিজে মাঠ শুকোতে নাজেহাল ট্রেন্ট ব্রিজের গ্রাউন্ড স্টাফরা।
Jun 13, 2019, 6:33 pm IST

ট্রেন্ট ব্রিজে বৃষ্টি থামার নাম নেই। তবু দর্শকদের উৎসাহে ভাঁটা পড়েনি এতটুকু।
Jun 13, 2019, 6:04 pm IST

নতুন করে ভারী বৃষ্টি শুরু ট্রেন্ট ব্রিজে। আবারও মাঠে ফিরে এল কভার। ধীরে ধীরে অনিশ্চিত হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের খেলা।
Jun 13, 2019, 5:13 pm IST

বৃষ্টি কমতেই আউট ফিল্ড শুকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন গ্রাউন্ড স্টাফ। সন্ধ্যা ৬টায় ফের মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।
Jun 13, 2019, 4:43 pm IST

আবারও দুঃসংবাদ! আবারও বৃষ্টি শুরু নটিংহামে। ট্রেন্ট ব্রিজে ফের পিচ ঢাকা পড়ল কভারে।
Jun 13, 2019, 4:24 pm IST

আধ ঘণ্টা পর ট্রেন্ট ব্রিজে ফের মাঠ পরিদর্শনে নামবেন দুই আম্পায়ার।
Jun 13, 2019, 4:12 pm IST

আরও একবার মাঠ পরিদর্শনে নামলেন আম্পায়াররা।
Jun 13, 2019, 4:00 pm IST

বন্ধ হল বৃষ্টি। পিচ থেকে ফের সরানো হল কভার।
Jun 13, 2019, 3:34 pm IST

ফের পিছিয়ে দেওয়া হল টসের সময়।
Jun 13, 2019, 3:34 pm IST

ফের ঝিরিঝিরি বৃষ্টি শুরু নটিংহোমে। ট্রেন্ট ব্রিজে কখন শুরু হবে ভারত-নিউজিল্যান্ড?
Jun 13, 2019, 3:20 pm IST

আচমকাই ট্রেন্ট ব্রিজের আকাশ পরিস্কার হতে শুরু করেছে। সরিয়ে নেওয়া হচ্ছে কভার।
Jun 13, 2019, 3:12 pm IST

দুপুর সাড়ে তিনটেয় (স্থানীয় সময় ১১টা) ফের মাঠ পরিদর্শন করে পরবর্তী আপডেট দেবেন আম্পায়াররা।
Jun 13, 2019, 3:07 pm IST

ফের মাঠ পরিদর্শনে নামলেন দুই আম্পায়ার।
Jun 13, 2019, 3:04 pm IST

২০ বছর আগে এই ট্রেন্ট ব্রিজেই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার মহম্মদ আজহারুদ্দিনের টিম ইন্ডিয়াকে হারিয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ে কিউই একাদশ।
Jun 13, 2019, 3:00 pm IST

এখনও পর্যন্ত বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ৪ বার জিতেছে ব্ল্যাক ক্যাপ। ২০০৩-র পর বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই দল।
Jun 13, 2019, 2:56 pm IST

শিখর ধাওয়ান চোট পাওয়ায় আজকের ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস শুরু করবেন কেএল রাহুল। এর আগে ওয়ান ডে-তে দুই ব্যাটসম্যানকে ওপেন করতে দেখা যায়নি।
Jun 13, 2019, 2:39 pm IST

সুখবর। পিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে কভার। টস কখন হবে স্থানীয় সময় সাড়ে দশটায় হবে জানাবেন আম্পায়াররা।
Jun 13, 2019, 2:30 pm IST

এই ম্যাচে ৫৭ রান করলেই ওয়ান ডে-তে দ্রুততম (২২২তম ইনিংস) ১১ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
Jun 13, 2019, 2:25 pm IST

আপাতত শুকনো আবহাওয়া। ড্রেসিংরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে অধীর আগ্রহে ম্যাচে শুরুর অপেক্ষায় দাঁড়িয়ে দুই দলের খেলোয়াড়েরা।
Jun 13, 2019, 2:22 pm IST

আবহাওয়া আপডেট : স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা। একই সময়ে ট্রেন্ট ব্রিজে ফের ভারী বৃষ্টিরও সম্ভাবনা। তেমনটা যেন না হয়, প্রার্থনা ক্রিকেট প্রেমীদের।
Jun 13, 2019, 2:19 pm IST

বার্থ-ডে বয় তথা নিউজিল্যান্ড বোলিংয়ের ব্যাকবোন লোকি ফার্গুসনকে কীভাবে সামলান বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনিরা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
Jun 13, 2019, 2:11 pm IST

বিশ্বকাপের পয়েন্ট তালিকার একে আছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ভারত। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দুই দলের খেলা দেখতে ট্রেন্ট ব্রিজে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা।
Jun 13, 2019, 1:58 pm IST

বৃষ্টি ধরল নটিংহোমে। তবে আকাশ এখনও মেঘাচ্ছন্ন। ট্রেন্ট ব্রিজে আবারও নামতে পারে বারিধারা। তবে আপাতত মাঠ শুকানোর কাজ চলছে জোরকদমে। পিচে এখনও রয়েছে কভার। আম্পায়াররা মাঠের পরিস্থিতি দেখে সবুজ সংকেত দিলে তবেই হবে টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+