হ্যাটট্রিক করে শেষে ভারতকে ১১ রানে ম্যাচ জেতালেন মহম্মদ শামি

সাউদাম্পটনের রোজ বোলে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। তা বলে রানের বৃষ্টি যে দেখা যাবে না, তেমনটা ভাবা কিন্তু ভুল। কারণ বর্ষাসুর মুখ ফেরালোও, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা যে গর্জাবেনই।

সাউদাম্পটনের মন্থর উইকেটে সমর্থকদের হতাশ করে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ২২৪ রানে থমকে গেল ভারতের ইনিংস। এই রান তুলতে ৫০ ওভারে ৮ উইকেট হারাল টিম ইন্ডিয়া। আফগান বোলারদের দাপটের মধ্যে তবু লড়লেন বিরাট কোহলি। ৬৩ বলে ৬৭ রান করলেন ভারত অধিনায়ক। ৬৮ বলে ৫২ রান করেছেন কেদার যাদবও। ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ৫২ বলে ২৮ রানের টেস্ট সুলভ ইনিংসের সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বকাপ Live : বিরাটদের ব্যাটিং বিপর্যয়, ৫০ ওভারে টেনেটুনে ২২৪ তুলল ভারত

Jun 22, 2019, 11:01 pm IST

হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি। শেষ বলে উইকেট নিয়ে আফগানিস্তানকে অলআউট করে দিলেন ২১৩ রানে। ভারত জিতল ১১ রানে।
Jun 22, 2019, 10:57 pm IST

নবির উইকেট নিয়ে প্রায় জয় নিশ্চিত করে দিলেন শামি। ক্যাচ নিলেন পান্ডিয়া।
Jun 22, 2019, 10:54 pm IST

অনবদ্য ওভার করলেন বুমরা। দিলেন মাত্র ৫ রান। শেষ ৬ বলে চাই ১৬ রান।
Jun 22, 2019, 10:47 pm IST

অনবদ্য বোলিং করলেন মহম্মদ শামি। দিলেন মাত্র ৩ রান। শেষ ১২ বলে আফগানিস্তানকে তুলতে হবে ২১ রান।
Jun 22, 2019, 10:40 pm IST

বুমরার ওভারে ছক্কা হাঁকালেন নবি। আফগানিস্তানের শেষ ১৮ বলে চাই ২৪ রান।
Jun 22, 2019, 10:35 pm IST

চাহাল দিলে ৮ রান। ৪৬ ওভার শেষে আফগানিস্তান ১৯২/৭।
Jun 22, 2019, 10:33 pm IST

৪৬তম ওভারের চতুর্থ বলে রশিদ খানকে স্টাম্পড করলেন ধোনি। বোলার চাহাল। ১৯০ রানে সপ্তম উইকেট হারাল আফগানিস্তান।
Jun 22, 2019, 10:29 pm IST

৪৫তম ওভারের শেষে আফগানিস্তান ১৮৫/৬।
Jun 22, 2019, 10:24 pm IST

৪৪ ওভার শেষে আফগানিস্তান তুলল ৬ উইকেটে ১৭৬ রান।
Jun 22, 2019, 10:19 pm IST

শেষ হল ৪৩তম ওভার। চাহালের ওভার শেষে আফগানিস্তান তুলল ৬ উইকেটে ১৭২ রান।
Jun 22, 2019, 10:16 pm IST

৪২তম ওভারের শেষে আফগানিস্তান ১৬৯/৬।
Jun 22, 2019, 10:13 pm IST

বল হাতে সাফল্য এনে দিলেন হার্দিক পাণ্ডিয়া। ভয়ঙ্কর হয়ে ওঠা নাজিবুল্লাহ জাদরানকে ফেরালেন ২১ রানে।
Jun 22, 2019, 10:11 pm IST

শেষ হল ৪১তম ওভার। মহম্মদ শামি দিলেন ৮ রান। উঠল ১৬৫/৫।
Jun 22, 2019, 10:05 pm IST

শেষ হল ৪০তম ওভার। পান্ডিয়া দিলেন মাত্র ৬ রান। উঠল ১৫৭ রান।
Jun 22, 2019, 9:59 pm IST

শামির ওভারে এল ৮ রান। আফগানিস্তান দলগত দেড়শো রানের গণ্ডী পেরিয়ে গেল। ৩৯ ওভার শেষে উঠল ৫ উইকেটে তুলল ১৫১ রান।
Jun 22, 2019, 9:54 pm IST

কুলদীপ যাদবের ওভারেও এল ৩ রান। ৩৮ ওভারের শেষে আফগানিস্তান ১৪৩/৫।
Jun 22, 2019, 9:50 pm IST

ফের এক অনবদ্য ওভার করলেন মহম্মদ শামি। দিলেন মাত্র ৩ রান। আফগানিস্তান ৩৭ ওভার শেষে ১৪০/৫।
Jun 22, 2019, 9:48 pm IST

৩৬ তম ওভারে কুলদীপ দিলেন ৭ রান। আফগানিস্তান ১৩৭/৫।
Jun 22, 2019, 9:43 pm IST

৩৫তম ওভারের শেষ বলে এল সাফল্য। অসগর আফগানকে ৮ রানে বোল্ড করে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১৩০ রানে ৫ উইকেট খোয়াল আফগানরা।
Jun 22, 2019, 9:42 pm IST

৩৪তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে এল ৪ রান। আফগানিস্তান ৪ উইকেটে ১২৫ রান তুলল।
Jun 22, 2019, 9:32 pm IST

চাহলের শেষ বলে চার মারলেন নবি। ৩৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১২১/৪।
Jun 22, 2019, 9:30 pm IST

লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে আক্রমণে আনলেন বিরাট।
Jun 22, 2019, 9:29 pm IST

হার্দিকের ওভারে এল ৬ রান। ৩২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১১৬/৪। ১০৮ বলে ১০৯ রান করতে হবে নবিদের।
Jun 22, 2019, 9:24 pm IST

নিজের সপ্তম ওভারের প্রথম বলই ওয়াইড করলেন হার্দিক পাণ্ডিয়া।
Jun 22, 2019, 9:23 pm IST

ভারতকে দারুণ লড়াই দিচ্ছে আফগানিস্তান।
Jun 22, 2019, 9:22 pm IST

ম্যাচ জিততে ১১৪ বলে ১১৫ রান করতে হবে আফগানদের।
Jun 22, 2019, 9:21 pm IST

ওভারে এল ৩ রান। ৩১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১১০/৪।
Jun 22, 2019, 9:20 pm IST

বুমরার দুর্দান্ত বাউন্সার কোনওমতে সামাল দিলেন আফগান ব্যাটসম্যান অজগর আফগান।
Jun 22, 2019, 9:19 pm IST

ক্রিজে দুই নতুন আফগান ব্যাটসম্যান।
Jun 22, 2019, 9:18 pm IST

নিজের সপ্তম ওভার বল করছেন জসপ্রীত বুমরা।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+