রুদ্ধশ্বাস ফাইনাল শেষে প্রথমবার বিশ্বকাপ জিতল ইংল্যান্ড

LIVE ফাইনালের মহারণে দুই ল্যান্ড, প্রস্তুত ঐতাহাসিক লর্ডস

ইংরেজ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ২৪১ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস। ম্যাচে তিন উইকেট নিলেন লিয়াম প্ল্যাঙ্কেট ও ক্রিস ওকস। ১টি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও জোফ্রা আর্চার। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন বাঁ-হাতি ওপেনার হেনরি নিকোলস। উইকেটরক্ষক টম লাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন যথাক্রমে ৪৭ ও ৩০ রান করেন। বিশ্বকাপ জিততে ৫০ ওভারে ইংল্যান্ডকে ২৪২ রান তুলতে হবে। কিউই-দের বোলিং শক্তির দিকে তাকিয়ে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

https://bengali.oneindia.com/news/cricket/world-cup-live-mega-final-between-england-and-new-zealand-097899.html

Jul 15, 2019, 12:00 am IST

সুপার ওভারেও একই রান উঠল। তবে ইংল্যান্ড জিতে গেল বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপ জিতল ইংরেজরা।
Jul 14, 2019, 11:58 pm IST

শেষ বলে চাই ২ রান।
Jul 14, 2019, 11:57 pm IST

চতুর্থ বলেও এল ২ রান। শেষ ২ বলে চাই ৩ রান।
Jul 14, 2019, 11:56 pm IST

তৃতীয় বলে এল ২ রান। শেষ ৩ বলে চাই ৫ রান।
Jul 14, 2019, 11:56 pm IST

দ্বিতীয় বলে ছক্কা হাঁকালেন নিশম। শেষ ৪ বলে চাই ৭ রান।
Jul 14, 2019, 11:55 pm IST

প্রথম বলে এল ২ রান। ১ বল শেষে নিউজিল্যান্ড তুলল ৩ রান।
Jul 14, 2019, 11:54 pm IST

প্রথম বল ওয়াইডে এল ১ রান। ৬ বলে আর ১৫ চাই নিউজিল্যান্ডের।
Jul 14, 2019, 11:51 pm IST

রান তাড়া করতে নামল কিউয়িরা। ইংল্যান্ডের বোলার হলেন জোফ্রা আর্চার। দুই ব্যাটসম্যান হলেন মার্টিন গাপটিল ও জিমি নিশম।
Jul 14, 2019, 11:45 pm IST

৬ বলে নিউজিল্যান্ডের চাই ১৬ রান।
Jul 14, 2019, 11:45 pm IST

ষষ্ঠ বলে এল ৪ রান। ১ ওভার শেষে ইংল্যান্ড তুলল ১৫ রান।
Jul 14, 2019, 11:44 pm IST

পঞ্চম বলে বাটলার নিলেন ২ রান।
Jul 14, 2019, 11:43 pm IST

চতুর্থ বলে ১ রান এল বোল্টের বলে।
Jul 14, 2019, 11:43 pm IST

তৃতীয় বলে চার মারলেন স্টোকস।
Jul 14, 2019, 11:42 pm IST

দ্বিতীয় বলে এল ১ রান।
Jul 14, 2019, 11:41 pm IST

প্রথম বলে স্টোকস নিলেন ৩ রান।
Jul 14, 2019, 11:41 pm IST

শুরু হল সুপার ওভার। ক্রিজে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান বেন স্টোকস ও জস বাটলার। বোলার ট্রেন্ট বোল্ট।
Jul 14, 2019, 11:31 pm IST

একই স্কোরে শেষ হল দুই দলের ইনিংস। বিশ্বকাপ ফাইনাল গড়াল সুপার ওভারে।
Jul 14, 2019, 11:30 pm IST

শেষ বলে ইংল্যান্ডের জয়ের জন্য চাই ২ রান।
Jul 14, 2019, 11:22 pm IST

রুদ্ধশ্বাস ফাইনালে কোনওক্রমে বাঁচলেন স্টোকস। তবে শেষ বলে নিশম জোফ্রা আর্চারের উইকেট নিয়ে অষ্টম উইকেটের পতন ঘটালেন। শেষ ৬ বলে ইংল্যান্ডের চাই ১৫ রান।
Jul 14, 2019, 11:19 pm IST

১০ রানে ফিরলেন লিয়াম প্ল্যাঙ্কেট। ৯ বলে চাই ২২ রান। ইংল্যান্ড ২২০/৭।
Jul 14, 2019, 11:14 pm IST

শেষ ১২ বলে চাই ২৪ রান। ৪৮ ওভার শেষে ইংল্যান্ড ২১৮/৬।
Jul 14, 2019, 11:10 pm IST

৪৭ ওভার শেষে উঠল ২০৮/৬। অনবদ্য বোলিং লকি ফার্গুসনের। ১০ ওভারে ৫০ রান দিয়ে নিলেন ৩ উইকেট।
Jul 14, 2019, 11:06 pm IST

লকি ফার্গুসনের বলে আউট ক্রিস ওকস। ইংল্যান্ড ২০৩ রানে হারাল ষষ্ঠ উইকেট।
Jul 14, 2019, 11:04 pm IST

৪৬ ওভার শেষে ইংল্যান্ড ২০৩/৫। ইংল্যান্ডের ভরসা বেন স্টোকস ৫৬ রানে ক্রিজে রয়েছেন।
Jul 14, 2019, 10:59 pm IST

৪৫ তম ওভার শেষ হল। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস ওকস।
Jul 14, 2019, 10:58 pm IST

ফার্গুসনের বলে ৫৯ রানে ফিরলেন জস বাটলার। ইংল্যান্ড ৪৪.৫ ওভারে ১৯৬ রানে ৫ উইকেট হারাল।
Jul 14, 2019, 10:52 pm IST

বাটলার ও স্টোকস দুজনেই অর্ধশতরান করে ফেললেন। ৪৪ ওভার শেষে উঠল ১৮৯ রান ৪ উইকেটের বিনিময়ে।
Jul 14, 2019, 10:47 pm IST

৪৩ ওভারের শেষে উঠল ১৮৩/৪। শেষ ৭ ওভারে চাই ৫৯ রান।
Jul 14, 2019, 10:45 pm IST

ইংল্যান্ড ১৭৭/৪ তুলল ৪২ ওভারের শেষে।
Jul 14, 2019, 10:40 pm IST

৪১ ওভার শেষে উঠল ১৭৩/৪।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+