পরতে পরতে চড়াই উতরাইয়ের উত্তেজক গল্পে ভরা ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ মহারণ। এই না হলে বড় ম্যাচ। ভারতের বিরুদ্ধে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপের পক্ষে এই রান তাড়া করা সম্ভব বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব।
আলো আঁধারির মায়ায় মোড়া এজবাস্টনে রবিবার ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের শুরুটাও হয় ধামাকাদার। মাত্র ২২ ওভারে ১৬০ রান তুলে নেন ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। সেই সময় দিশেহারা দেখায় ভারতীয় বোলারদের। দুর্দান্ত সেঞ্চুরি করেন বোয়ারস্টো। ২৩তম ওভারের প্রথম বলে রয়ের উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান চায়না ম্যান কুলদীপ যাদব।
এরপরেই মহম্মদ শামি ঝড় শুরু হয় এজবাস্টনে। বেয়ারস্টো (১১১), জো রুট (৪৪) ও অধিনায়ক ইয়ন মর্গ্যানের (১) উইকেট পরপর নিয়ে ভারতকে ম্যাচে ফেরান শামি। মারমুখী জোস বাটলার (২০) ও ক্রিস ওকসের (৭) উইকেট তুলে ম্যাচে ৫ উইকেটের মালিক হন বাংলার পেসার। তবে উইকেট নিলেও নিজের শেষ ২ ওভারে ৩২ রানও দেন শামি। শেষবেলায় ৫৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন স্টোকস। অন্যদিকে, ডেথ ওভারে আবারও দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরা। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
Jun 30, 2019, 11:08 pm IST
৫০ ওভার শেষে ৩০৬ রানে থামল ভারতের ইনিংস। ইংল্যান্ড ম্যাচ জিতল ৩১ রানে।
Jun 30, 2019, 11:02 pm IST
ইংল্যান্ড টিকে রইল বিশ্বকাপে। শেষ ৬ বলে চাই ৪৪ রান। ভারত ২৯৪/৫।
Jun 30, 2019, 10:59 pm IST
এই ওভারে এল মাত্র ৬ রান। শেষ ১২ বলে চাই ৫১ রান। ভারত ৪৮ ওভারের পর ৫ উইকেটে ২৮৭ রান।
Jun 30, 2019, 10:53 pm IST
ঠুকঠুক করে এগোচ্ছে ধোনি-যাদব জুটি। এই ওভারে এল মাত্র ৫ রান। ভারত ৪৭ ওভার শেষে ২৮১/৫।
Jun 30, 2019, 10:49 pm IST
৪৬ ওভার শেষে উঠল ৫ উইকেটে ২৭৬ রান। শেষ ২৪ বলে জেতার জন্য চাই ৬২ রান।
Jun 30, 2019, 10:44 pm IST
৪৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ভারত ২৬৭ রান তুলল। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেদার যাদব।
Jun 30, 2019, 10:42 pm IST
প্ল্যাঙ্কেটের বলে ৪৫ রানে ফিরলেন পাণ্ডিয়া। ভারত খোয়াল পঞ্চম উইকেট।
Jun 30, 2019, 10:37 pm IST
জোফ্রা আর্চারের বলে উঠল মাত্র ৫ রান। ভারত ৪৪ ওভার শেষে ২৬০ রান তুলল। শেষ ৩৬ বলে চাই ৭৮ রান।
Jun 30, 2019, 10:32 pm IST
ভালো ফিল্ডিং সাজিয়ে সেইমতো বোলিং করছেন ইংরেজ বোলাররা। ওকসের ওভারে উঠল ৭ রান। ভারত ৪৩ ওভার শেষে ২৫৫/৪। শেষ ৭ ওভারে করতে হবে ৮৩ রান।
Jun 30, 2019, 10:29 pm IST
রশিদের ওভারে উঠল মাত্র ৫ রান। ৪২ ওভার শেষে ভারত ২৪৮ রান তুলেছে।
Jun 30, 2019, 10:24 pm IST
৪১তম ওভারে ওকসের বলে উঠল ৯ রান। ভারত ৪ উইকেটে তুলল ২৪৩ রান।
Jun 30, 2019, 10:18 pm IST
৪০ ওভার শেষে ভারতের স্কোর ২৩৪/৪।
Jun 30, 2019, 10:13 pm IST
লিয়াম প্ল্যাঙ্কেটের বলে ৩২ রানে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল ভারত।
Jun 30, 2019, 10:10 pm IST
ক্রিস ওকসের এক ওভারে পাণ্ডিয়া নিলেন ১৬ রান। ৩৯ ওভার শেষে উঠল ২২৬ রান।
Jun 30, 2019, 10:03 pm IST
শেষ হল ৩৮ তম ওভার। মার্ক উডের ৬ বলে এল ৬ রান। ভারত ৩ উইকেটে ২১০ রান।
Jun 30, 2019, 9:58 pm IST
৩৭ ওভার শেষে ভারত ৩ উইকেটে ২০৪ রান তুলল।
Jun 30, 2019, 9:57 pm IST
ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পাণ্ডিয়া। রয়েছেন ঋষভ পন্থ।
Jun 30, 2019, 9:56 pm IST
ক্রিস ওকসের বলে শতরান করে ১০২ রানে আউচ হয়ে ফিরলেন রোহিত শর্মা।
Jun 30, 2019, 9:51 pm IST
মার্ক উডের ওভারে উঠল ১০ রান। ৩৬ ওভার শেষে ঊাপত ১৯৮/২।
Jun 30, 2019, 9:47 pm IST
ফের এক অনবদ্য শতরান করলেন রোহিত শর্মা। ৩৫ ওভার শেষে ভারত ২ উইকেটে ১৮৮ রান তুলল।
Jun 30, 2019, 9:39 pm IST
শেষ হল ৩৪তম ওভার। ধীরে ধীরে বড় পার্টনারশিপ গড়ার চেষ্টায় পন্থ ও রোহিত। ভারত ১৮৩/২।
Jun 30, 2019, 9:34 pm IST
৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/২।
Jun 30, 2019, 9:33 pm IST
দুর্দান্ত চার মারলেন ঋষভ পন্থ।
Jun 30, 2019, 9:33 pm IST
লিয়াম প্ল্যাঙ্কেটের সপ্তম ওভার।
Jun 30, 2019, 9:30 pm IST
উডের পঞ্চম ওভারে এল ১১ রান। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৬৬/২।
Jun 30, 2019, 9:28 pm IST
৯৭ বলে ৯০ রানে খেলছেন রোহিত।
Jun 30, 2019, 9:27 pm IST
বোলিং অ্য়াটাকে এলেন মার্ক উড। পরপর দুটি চার মেরে তাঁকে স্বাগত জানালেন রোহিত।
Jun 30, 2019, 9:26 pm IST
প্ল্যাঙ্কেটের ওভারে এল ৩ রান। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৫৫/২।
Jun 30, 2019, 9:24 pm IST
নিজের ষষ্ঠ ওভার বল করছেন লিয়াম প্ল্যাঙ্কেট।
Jun 30, 2019, 9:21 pm IST
আর্চারের ওভারে এল ৪ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/২।
READ MORE
12:41 PM, 30 Jun
রৌদ্রোজ্জ্বল এজবাস্টন। তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। খেলা শুরু হতে এখনও দেরি। তবু ক্রিকেটারদের প্র্যাকটিস দেখতে অনেক সকাল থেকে মাঠে ভিড় জমিয়েছেন ভারত ও ইংল্যান্ডের সমর্থকরা।
1:31 PM, 30 Jun
মাঠে পৌঁছে গেছেন ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়রা। চলছে ওয়ার্ম-আপ।
1:32 PM, 30 Jun
তেরঙায় সেজে ঢোল-তাসা বাজিয়ে মাঠ মাতাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা।
2:14 PM, 30 Jun
এখনও পর্যন্ত এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারত। শেষ দুটি ম্যাচ হেরে চাপে ইংল্যান্ড।
2:15 PM, 30 Jun
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কমলা জার্সি পরে নামবে টিম ইন্ডিয়া।
2:15 PM, 30 Jun
আর কিছুক্ষণ পরেই টস ও পিচ রিপোর্ট।
2:17 PM, 30 Jun
এখনও পর্যন্ত বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। ৩টি করে ম্যাচ জিতেছে দুই দলই।
2:18 PM, 30 Jun
২০১১ সালের বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের ম্যাচ টাই হয়।
2:20 PM, 30 Jun
এজবাস্টনের পিচে খয়েরি ঘাসের আধিক্য। যে দল শুরুতে ব্যাট করবে তারা সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।
2:33 PM, 30 Jun
এজবাস্টনে মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের।
2:36 PM, 30 Jun
ভারতীয় দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিজয় শংকরের বদলে এদিন দলে এলেন ঋষভ পন্থ
2:40 PM, 30 Jun
পায়ে সামান্য চোট রয়েছে বিজয়ের। সেকারণেই তাঁর পরিবর্তে এদিন পন্থকে দলে নেওয়া হয়েছে বলে জানান কোহলি