বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সেমিফাইনালে ভারত

মাস্ট উইন ম্যাচে এবার ভারতের প্রতিপক্ষ মরিয়া বাংলাদেশ।

মঙ্গলবার এজবাস্টনে যেভাবে শুরু করেছিল ভারত তাতে মনে হয়েছিল যে তারা ৩৫০ পেরিয়ে যাবে। রোহিত শর্মা ও কেএল রাহুলের মধ্যে ১৮০ রানের পার্টনারশিপ হয়। যা এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ। অন্যদিকে, ইংল্যান্ডের পর বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। একই বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করে প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেরিয়ে গেলেন হিটম্যান। ছুঁলেন শ্রীলঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে। ৯২ বলে ১০৪ রান করে তিনি আউট হন। ৯২ বলে ৭৭ রাব করে রোহিতকে যোগ্য সঙ্গত দেন কেএল রাহুল।

এদিন বিরাট কোহলি (২৬) ব্যর্থ হলেও চার নম্বরে নেমে ৪১ বলে ৪৮ রানের মূল্যবান ইনিংস খেলেন তরুণ ঋষভ পন্থ। শেষ বেলায় মোস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং এবং আরও একবার মহেন্দ্র সিং ধোনির মন্থর ব্যাটিংয়ের সুবাদে ভারতকে ৩১৪ রানে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। ৫ উইকেট নেন মোস্তাফিজুর। একটি করে উইকেট নেন শাকিব আল হাসান, রুবেল হুসেন ও সৌম্য সরকার।

১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৯/২

Jul 02, 2019, 11:03 pm IST

পরের বলে দুরন্ত ইয়র্কারে মুস্তাফিজুর রহমানের উইকেট ছিটকে দিলেন বুমরা। ভারত বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।
Jul 02, 2019, 11:01 pm IST

দুরন্ত ইয়র্কারে রুবেল হোসেনের উইকেট ছিটকে দিলেন বুমরা। ৯ রানে ফিরলেন রুবেল। বাংলাদেশ হারাল নবম উইকেট।
Jul 02, 2019, 10:56 pm IST

ডেথ ওভারে ভালো বল করলেন শামি। দিলেন মাত্র ৭ রান। শেষ ১৮ বলে বাংলাদেশের চাই ৩৬ রান।
Jul 02, 2019, 10:51 pm IST

শেষ ২৪ বলে বাংলাদেশের জয় পেতে চাই ৪৩ রান।
Jul 02, 2019, 10:50 pm IST

মারমুখী ব্যাটিং চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪৬ ওভার শেষে উঠল ২৭২/৮।
Jul 02, 2019, 10:47 pm IST

বাংলাদেশ ৪৫ ওভার শেষে তুলল ২৬৪ রান। শেষ ৩০ বলে চাই ৫১ রান।
Jul 02, 2019, 10:43 pm IST

ভুবনেশ্বরকে ছক্কা হাঁকিয়ে পরের বলে ৮ রানে আউট হয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। অষ্টম উইকেট খোয়াল বাংলাদেশ।
Jul 02, 2019, 10:41 pm IST

শেষ ৩৬ বলে চাই ৬৪ রান।
Jul 02, 2019, 10:40 pm IST

৪৪ ওভার শেষে দলগত আড়াইশো রানে পৌঁছে গেল বাংলাদেশ। স্কোর ২৫১/৭।
Jul 02, 2019, 10:36 pm IST

শাব্বির রহমানকে ৩৬ রানে বোল্ড করলেন বুমরা।
Jul 02, 2019, 10:34 pm IST

ভুবির ওভারে এল মাত্র ৫ রান। শেষ ৭ ওভারে বাংলাদেশের চাই ৭০ রান।
Jul 02, 2019, 10:30 pm IST

শেষ হল ৪২তম ওভার। বাংলাদেশ ৬ উইকেটে ২৪০ রান তুলেছে।
Jul 02, 2019, 10:25 pm IST

৪১ ওভার শেষে বাংলাদেশ তুলল ২২৯/৬।
Jul 02, 2019, 10:18 pm IST

দারুণ আক্রমণাত্মক খেলছে বাংলাদেশ। সাব্বির ও সইফুদ্দিন মারমুখী ব্যাটিং করছেন। ৪০ ওভার শেষে বাংলাদেশ ৬ উইকেটে ২২৫ রান তুলল। শেষ ৬০ বলে চাই ৯০ রান।
Jul 02, 2019, 10:13 pm IST

৩৯ ওভার শেষ হল। বাংলাদেশ এই ওভারেও নিল ১১ রান। স্কোর ২১৯/৬।
Jul 02, 2019, 10:09 pm IST

এক ওভারে শামি দিলেন ১৭ রান। ৩৮ ওভার শেষে ২০৮ রানে পৌঁছল বাংলাদেশ।
Jul 02, 2019, 10:06 pm IST

চাহাল দিলেন মাত্র ১ রান। বাংলাদেশ ১৯১/৬।
Jul 02, 2019, 10:03 pm IST

৩৬ তম ওভারের পর বাংলাদেশের রান ১৯০/৬।
Jul 02, 2019, 9:57 pm IST

৩৫তম ওভারের পর বাংলাদেশ ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে। ক্রিজে রয়েছেন সইফুদ্দিন ও শাব্বির।
Jul 02, 2019, 9:52 pm IST

৩৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৭৯/৬।
Jul 02, 2019, 9:50 pm IST

বাংলাদেশের শেষ ভরসা শাকিব আল হাসানকে ৬৬ রানে ফেরালেন হার্দিক পাণ্ডিয়া।
Jul 02, 2019, 9:46 pm IST

বাংলাদেশ ৩৩তম ওভারে তুলল মাত্র ৫ রান। ক্রিজে রয়েছেন শাকিব। ৫ উইকেটে বাংলাদেশের রান ১৭৭।
Jul 02, 2019, 9:42 pm IST

তিন রানে বুমরাহর বলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ হারাল পঞ্চম উইকেট।
Jul 02, 2019, 9:38 pm IST

শেষ হল ৩২তম ওভারত। হার্দিক দিলেন মাত্র তিন রান। বাংলাদেশ তুলল ১৭২/৪।
Jul 02, 2019, 9:35 pm IST

৩১তম ওভারে উঠল ৬ রান। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে।
Jul 02, 2019, 9:29 pm IST

ম্যাচে ২ উইকেট হার্দিক পাণ্ডিয়ার। ওভারে এল ৭ রান। ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৬৩/৪।
Jul 02, 2019, 9:27 pm IST

চতুর্থ বলে লিটনের উইকেট তুলে নিলেন হার্দিক। ক্যাচ ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
Jul 02, 2019, 9:25 pm IST

পাণ্ডিয়ার ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে লিটন দাসের দুর্দান্ত ছয়।
Jul 02, 2019, 9:25 pm IST

হার্দিক পাণ্ডিয়ার ষষ্ঠ ওভার।
Jul 02, 2019, 9:23 pm IST

ওভারে এল ৯ রান। ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫৬/৩।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+