ঋষভকে নিয়ে অনিশ্চয়তা, বিশ্বকাপে তৃতীয় উইকেটরক্ষকের খোঁজ শুরু টিম ইন্ডিয়ার

চলতি বছরে ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। বিগত কয়েক বছর ধরেই আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলের। এই পরিস্থিতিতে ঘরের মাঠে বিশ্বকাপকে পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া । কিন্তু বিশ্বকাপের বছরে চোট আঘাতে সমস্যায় ভুগছে ভারতীয় দল।

টিম ইন্ডিয়ার প্রধান পেসার বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ,পাশাপাশি চোটের তালিকায় রয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে টিম ইন্ডিয়াকে সব থেকে বেশি ভাবাচ্ছে ঋষভ পন্থের অনুপস্থিতি।
দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে টিম ইন্ডিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে তৃতীয় উইকেট রক্ষকের খোঁজ শুরু করে দিল টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক।

পন্থ

পুরোপুরি সুস্থ হয়ে পন্থ আদৌও বিশ্বকাপে খেলতে পারবেন কিনা এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, টিম ইন্ডিয়ার অন্দরে। এই পরিস্থিতিতে ব্যাকআপ উইকেটরক্ষক দলে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।কে এল রাহুল এবং ঈশান কিষান এই দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছে দলে। থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য আরও একজন উইকেটকিপারকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা।

পন্থ

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক অফিসিয়ালের কথায়,'পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠছে। কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ওর মাঠে ফিরতে এখনও ৭ মাস লাগবে। আমরা চাই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে তারপরই পেশাদার ক্রিকেটে অংশগ্রহণ করুক। কেননা পন্থের ক্রিকেট কেরিয়ারে এখনও লম্বা সময় পড়ে আছে।দলে রাহুল ও ঈশান কিষান আছে।ব্যাক হিসাবে আরও একজন উইকেটরক্ষক রাখা হতে পারে।'

পন্থ

অস্ত্রপচারের পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ঋষভ পন্থ।ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে দিল্লি দলের শিবিরে। সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে দেখাও করে যান পন্থ।

এদিকে কঠিন সময়ে সুখবর পন্থের জন্য। আইপিএল সম্প্রচারকারী চ্যানেল টিম ইন্ডিয়ার তারকা ঋষভ পন্থকে চুক্তিবদ্ধ করেছে তাদের 'বিলিভ অ্যাম্বাসাডর' হিসেবে। সংশ্লিষ্ট চ্যানেল নেটওয়র্কের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকেশ রাহুল,রবীন্দ্র জাদেজা, ,হার্দিক পান্ডিয়া শ্রেয়স আইয়ারের মতো বর্তমান ক্রিকেটারদেরও 'বিলিভ অ্যাম্বাসাডর' হিসেবে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+