বিশ্বকাপ ২০১৫ : মার্চ মাসে কখনও ভারতের কাছে হারেনি বাংলাদেশ!

মেলবোর্ন, ১৮ মার্চ : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে বলে আশা বাংলাদেশী সমর্থকদের। আগামী ১৯ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ ভারত এবং বাংলাদেশ উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। একদিনের ম্যাচের নিরিখে দেখতে গেলে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত। তাহলে কীসের জোরে জয় নিয়ে প্রায় নিশ্চিত বাংলাদেশী সমর্থকরা?

আসলে বাংলাদেশী সমর্থক এমনকী সেদেশের ক্রিকেট বোর্ডের দৃঢ় বিশ্বাস তাদের দল জিতবে কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ দুটো জয় এসেছে মার্চ মাসেই। তাই বাংলাদেশ আশাবাদী ১৯ মার্চও জয় হবে তাঁদেরই।

বিশ্বকাপ ২০১৫ : মার্চ মাসে কখনও ভারতের কাছে হারেনি বাংলাদেশ!

কিন্তু সত্যিই কী গতবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবছরের এখনও পর্যন্ত অপরাজেয় ভারতকে হারাতে সমর্থ হবে বাংলাদেশ। তার জন্য তো এখনও ঘন্টা চব্বিশেক অপেক্ষা করতে হবে।

এর আগে ১৭ মার্চ এবং ১৬ মার্চ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১২ সালে ১৬ মার্চ এশিয়া কাপে ভারতের ২৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ৫ উইকেটে জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। যদিও এই ম্যাচেই শচীন তেণ্ডুলকর নিজের শততম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন।

১৯ শে মার্চ কী ভারতীয় ক্রিকেট ইতিহাসে আবার অঘটন ঘটতে চলেছে। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+