World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ৫৭ লক্ষ টাকা! বিশ্বকাপে প্রতারকদের ফাঁদ সামলাতে কী করণীয়?
World Cup 2023: বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসি বুকমাইশোর মাধ্যমে টিকিট বিক্রির বন্দোবস্ত করেছিল। ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটেই নিঃশেষিত।
কয়েক কোটি ক্রিকেটপ্রেমী অনলাইনে টিকিট কাটার জন্য হাপিত্যেশ করে বসে থেকেও হতাশ হয়েছেন। অনেকেই খোঁজখবর নিচ্ছেন অফলাইনে টিকিট বিক্রির চান্স আছে কিনা।

বিশ্বকাপের টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ। এরই মধ্যে দেদার কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। ভারতে টিকিটের কালোবাজারি অবৈধ। কিন্তু তা সত্ত্বেও অস্বাভাবিক দরে বিকোচ্ছে বিশ্বকাপের টিকিট।
Viagogo, a ticket-selling website, is selling tickets at huge prices. This raises questions about how this is feasible when all tickets are officially sold through BookMyShow, the authorized ticketing partner.
— Vipin Tiwari (@vipintiwari952) September 4, 2023
Some screenshots. @bookmyshow @BCCI #BookMyShowScam pic.twitter.com/brXICzJZJq
গুগলে সার্চ করলেই টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ভায়াগোগো (Viagogo)-র দেখা মিলবে। সেখানে বিশ্বকাপের টিকিট বিক্রি হচ্ছে। ভারতের ম্যাচগুলির টিকিট যেখানে বুকমাইশো-তে নেই, সেখানে Viagogo-তে রয়েছে। যদিও দামের ছ্যাঁকা লাগবে। যেমন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম গতকালই দেখানো হয়েছে ৫৭ লক্ষ ৬২ হাজার ৬৭৬ টাকা।
The biggest ticketing scam is here.
— Sureshkumar (@lonewanderlust_) September 5, 2023
Tickets for all matches available in Himalayan prices in viagogo site.
Starting price for ind pak match is 81k and Max price is 4.28l/ticket. #BookMyShowScam #BookMyShow #ICCWorldCup2023 pic.twitter.com/IyRrHgygmD
জানা যাচ্ছে, এই ধরনের টিকিট বিক্রির প্ল্যাটফর্মে যেমন টিকিট রিসেল হয়, তেমনই কেউ নিজের অতিরিক্ত টিকিট বিক্রি করতে পারেন। সেটিই আবার বেশি দাম দিয়ে অনেকে কিনে থাকেন। এই ধরনের ওয়েবসাইট থেকে যে টিকিট বিক্রি হয় তা ভুয়ো বা জাল নয় বলেই জানা যাচ্ছে। যদিও ভারতে কীভাবে তা চলছে সেটাই বোধগম্য হচ্ছে না কারও।
ভারতে টিকিটের কালোবাজারি শাস্তিযোগ্য অপরাধ। সেখানে আজও এই ভায়াগোগোর ওয়েবসাইটে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ৪৫ লক্ষ টাকার বেশি দিয়ে কেনার বার্তা দেওয়া হচ্ছে। স্টেডিয়ামে পছন্দসই জায়গার জন্য বিভিন্ন দামের টিকিট রয়েছে। ফলে বিশ্বকাপের টিকিট লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে ভায়াগোয়া।

তিরুবনন্তপুরমে ভারত-নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচের টিকিটের দাম দেখানো হচ্ছে ৩৭ হাজার ৩৭৫ টাকা। চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দর ৩২ থেকে ৭৮ হাজারের মধ্যে। কিছু টিকিট ছাড়িয়েছে লাখের গণ্ডি। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের দর কয়েক হাজার তো উঠেছেই, সর্বাধিক দর ছাড়িয়েছে ৩ লক্ষ টাকা।
#CWC2023 pic.twitter.com/7V2m8G1J30
— BookMyShow (@bookmyshow) September 1, 2023
এখানেই উঠছে প্রশ্ন। যেখানে নির্ধারিত সময়ে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিট পরেই বুকমাইশোতে সোল্ড আউট বা সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে, সেখানে এখনও কীভাবে ভায়াগোগোর মাধ্যমে লক্ষাধিক টাকায় বিশ্বকাপের টিকিট বিক্রি হতে পারে। কেন না, এখনও তো কারও হাতে বিশ্বকাপের টিকিট আসেনি, যে কেউ ওই সংস্থায় বিক্রি করে দেবেন।
বিশ্বকাপের টিকিটের হাহাকার দেখে সক্রিয় হয়েছে প্রতারকরাও। সাইবার বিশেষজ্ঞরা সকলকে সতর্ক করছেন। টিকিট বিক্রির প্রলোভন দেখিয়ে স্প্যাম কল বা ই-মেলে প্রতারকরদের মেল আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আইপিএলের সময়ও দেখা গিয়েছে, অনেকে টিকিট কাটলেও গেটে প্রবেশের সময় দেখা গিয়েছে তা ভুয়ো টিকিট।
ফলে প্রতারকদের ফাঁদে পা দিতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। ফোনে কথা শুনে বা মেসেজে কোনও লিঙ্ক এলে তাতে ক্লিক না করতেই বারণ করা হচ্ছে। মেলে আসা লিঙ্কের ক্ষেত্রেও তা প্রযোজ্য। প্রতারকদের ফাঁদে পা দিলে বিশ্বকাপের টিকিট তো মিলবেই না, উল্টে হ্যাকারদের কবলে পড়ে মুহূর্তে হারাতে পারেন জীবনের মূল্যবান সঞ্চয়।












Click it and Unblock the Notifications