Sourav On World Cup: সৌরভ বেছে নিলেন বিশ্বকাপের পাঁচ ফেভারিট, কোন তিন তরুণকে দেখতে চান ভারতীয় দলে?

Sourav On World Cup: সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত বিশ্বকাপে শক্তিশালী দল নিয়েই নামবে ভারত। যদিও এই টুর্নামেন্টে ভালো খেলার উপরই নির্ভর করবে সাফল্য। আজ কলকাতায় পারফিউম কোম্পানি ডেনভারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ।

এরপর ভারতীয় ক্রিকেট দলের নানা দিক নিয়ে তিনি সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দিলেন। একদিনের আন্তর্জাতিক দলের ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলার মতো ভরসাযোগ্য প্লেয়ার পাওয়া যাচ্ছে না, এ কথা মানতে নারাজ মহারাজ।

Sourav On World Cup: সৌরভ বেছে নিলেন বিশ্বকাপের পাঁচ ফেভারিট

ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের পারফরম্যান্সকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মহারাজ। ওই সফরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখে নেওয়া হয়েছে। তিলক বর্মা, ঈশান কিষাণের খেলার প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজেও বাঁহাতি ব্যাটার। সে কারণেই তিলক ও ঈশানকে নিয়ে আশাবাদী মহারাজ। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ঈশানকে বিশ্বকাপের দলে দেখছেন সৌরভ।

সৌরভের কথায়, কে বলেছে চার নম্বরে খেলার মতো ব্যাটার নেই? অনেক ব্যাটার রয়েছেন। আমার মাইন্ডসেট আলাদা হতে পারে। আমি অন্যভাবে ভাবতে পারি। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শুভমান গিল, শ্রেয়স আইয়ারদের মতো প্লেয়াররা রয়েছেন। ভারত দল হিসেবে দারুণ ও শক্তিশালী। তিলক বর্মা চার নম্বরে ভালো ব্যাট করেন। শ্রেয়স না হলে তিনি সুযোগ পেতেই পারেন।

Sourav On World Cup: সৌরভ বেছে নিলেন বিশ্বকাপের পাঁচ ফেভারিট

সৌরভ আরও বলেন, তিলক তরুণ ক্রিকেটারদের মধ্যে খুবই ভালো। অভিজ্ঞতা হয়তো কম, কিন্তু সেটা সমস্যার নয়। যশস্বী জয়সওয়ালও টপ অর্ডারে ভালো ব্যাট করেন। তিনি দলে থাকলে ভালো লাগবে। তাঁর প্রতিভা অনবদ্য, নির্ভীক ক্রিকেট খেলেন। আজ বারেবারেই সৌরভের বক্তব্যে উঠে এসেছে তিলক বর্মা, ঈশান কিষাণ ও যশস্বী জয়সওয়ালের কথা।

ভারতীয় দলের বোলিং শক্তি নিয়েও আশাবাদী সৌরভ। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা দলে থাকবেন বলেও মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। যদিও রবিচন্দ্রন অশ্বিনকে গ্রেট বোলার বলে উল্লেখ করলেও তাঁকে বিশ্বকাপের দলে দেখছেন না মহারাজ।

ডাবলিনে আজ থেকে ভারত-আয়ারল্যান্ড টি ২০ আন্তর্জাতিক শুরু। সৌরভ বলেন, এনসিএতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। বুমরাহ ভালো ছন্দে রয়েছেন বলে জেনেছি। এই সিরিজে তাঁর বোলিং দেখব। ঘণ্টায় ৯০ মাইল গতিবেগে বোলিংও করছেন। নানা বিভাগে বৈচিত্র্যময় ক্রিকেটারদের থেকেই ভারত সেরা দল বিশ্বকাপের জন্য বেছে নেবে বলে বিশ্বাস সৌরভের।

Sourav On World Cup: সৌরভ বেছে নিলেন বিশ্বকাপের পাঁচ ফেভারিট

উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুল (ফিট থাকলে) ও ঈশান কিষাণকেই দলে নেওয়া হবে বলে মনে করেন সৌরভ। কিষাণ যেভাবে নির্ভীক ক্রিকেট খেলে দ্রুত ম্য়াচের রং বদলে দিতে পারেন, একজন বাঁহাতি হিসেবে তাতে খুশি সৌরভ। বিরাট কোহলি যতদিন যে ফরম্যাটে চান খেলা চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন সৌরভ।

সৌরভ বেছে নিলেন বিশ্বকাপে তাঁর পছন্দের পাঁচটি দলকে। ভারতের পাশাপাশি সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সৌরভ বলেন, নিউজিল্যান্ড বড় টুর্নামেন্টে ভালো খেলে। তাদের ধর্তব্যের বাইরে রাখা ঠিক হবে না। দক্ষিণ আফ্রিকাকে নিয়েও মহারাজ আশাবাদী। তবে সেরা পাঁচে প্রোটিয়াদের রাখছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+