World Cup 2023: বিশ্বকাপে শাহরুখকে রেখে বড় চমক আইসিসির, শুভমান গিল কীভাবে টেক্কা দিলেন রোহিত-বিরাটদের?

World Cup 2023: আইসিসি বিশ্বকাপের আসরে শাহরুখ খানকে রেখে বড় চমক দিল। গতকালই শাহরুখ খানের বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়ানো ছবি পোস্ট করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

তাতেই জল্পনা শুরু হয় শাহরুখ খানকে নিয়ে কোন বড় ঘোষণা অপেক্ষা করে আছে? আজ বিশ্বকাপের ২ মিনিট ১৩ সেকেন্ডের প্রোমো প্রকাশ করেছে। যাতে মুখ হিসেবে তুলে ধরা হয়েছে কিং খানকেই।

World Cup 2023: বিশ্বকাপে শাহরুখকে রেখে বড় চমক আইসিসির,

ভিডিওটিতে শাহরুখ খানের ভাষ্যপাঠ রয়েছে। শেষে রয়েছে ক্যাচলাইন ইট টেকস ওয়ান ডে। সব দলই যে ফাইনালের দিন ট্রফি দখলে মরিয়া থাকবে সেই বার্তাই দেওয়া হয়েছে বিজ্ঞাপনের মুখ শাহরুখ খানের মাধ্যমে। এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন বিশ্বকাপে ট্রফি নেওয়ার মুহূর্ত। বিশেষ গুরুত্ব পেয়েছে ২০১১ সালে ভারতের কাপ জয়। অবশ্যই রয়েছে ধোনির ছক্কা মেরে কাপ জেতানো।

রোহিত শর্মা ভারতের অধিনায়ক। টি ২০ আন্তর্জাতিক অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হার্দিককেই ভবিষ্যতের ভারত অধিনায়ক ভাবা হচ্ছে। এই দুজনের পাশাপাশি রয়েছেন বিরাট কোহলির মতো তারকা। কিন্তু তাঁদের না রেখে শুভমান গিলকে বিশ্বকাপের প্রোমোয় রাখা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

World Cup 2023: বিশ্বকাপে শাহরুখকে রেখে বড় চমক আইসিসির,

বিশ্বকাপের ট্রফি উন্মোচনের দিন মুরলীধরনের সঙ্গে উপস্থিত ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। কিন্তু বিশ্বকাপের প্রোমোয় মুরলী থাকলেও নেই বীরু। ১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ের মুহূর্ত, খেলা চলাকালীন বেশ কিছু স্মরণীয় মুহূর্তের পাশাপাশি ক্রিকেট ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুলে ধরা হয়েছে অনবদ্য কোলাজের মাধ্যমে। যা শিহরিত করছে সকলকে।

অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারতের ১০টি শহরে হবে মোট ৪৮টি ম্যাচ। আমেদাবাদে ১৯ নভেম্বর হবে বিশ্বকাপ ফাইনাল। আগামী সপ্তাহেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+