World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট উড়ে গেল নিমেষে! কবে আসবে দ্বিতীয় সুযোগ?

World Cup 2023: বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে। তবে প্রত্যাশামতোই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আমেদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচ। প্রি সেল উইন্ডোয় ভারতের যে ম্যাচগুলির টিকিট বিক্রি হয়েছে তাতে একমাত্র ওই ম্যাচের টিকিট সোল্ড আউট দেখানো হচ্ছে।

আইসিসি ও বিসিসিআই বিশ্বকাপের টিকিট বিক্রি করছে বুকমাইশো-র মাধ্যমে। অফিসিয়াল পার্টনার মাস্টারকার্ডের উপভোক্তাদের জন্য চালু করা হয় প্রি সেল উইন্ডো।

World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট উড়ে গেল নিমেষে!

১৪ অক্টোবর আমেদাবাদে ভারত-পাকিস্তান দ্বৈরথ। সেই ম্যাচের যে পরিমাণ টিকিট প্রি সেল উইন্ডোয় রাখা হয়েছিল তা নিমেষে শেষ হয়ে যায়। এই ম্যাচের টিকিট বিক্রি ফের অনলাইনে বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। যাঁদের মাস্টারকার্ডের ভারত ও আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে তাঁদের জন্যই এক্সক্লুসিভ প্রি সেল উইন্ডো খোলা হয়েছিল।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত-পাক দ্বৈরথের কত পরিমাণ টিকিট প্রি সেল উইন্ডোয় বিক্রি করা হয়েছিল তার সঠিক তথ্য দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে, সন্ধ্যা ৬টায় উইন্ডো খোলার এক ঘণ্টার মধ্যেই সব টিকিট নিঃশেষিত হয়ে যেতেই সোল্ড আউট লিখে দেওয়া হয়। তবে ওয়ার্ম আপ-সহ ভারতের অন্য ম্যাচগুলির ক্ষেত্রে পরিস্থিতি তেমন নয়।

World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট উড়ে গেল নিমেষে!

ফলে সহজেই অনুমেয়, ৩ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হলে পরিস্থিতি কোন পর্যায়ে যাবেয বিসিসিআই সূত্রের দাবি, স্বস্তির বিষয় একটাই। আমেদাবাদের স্টেডিয়ামে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ফলে ৩ সেপ্টেম্বর অনেক ক্রিকেটপ্রেমীই কাঙ্ক্ষিত টিকিট পাবেন। প্রি সেল উইন্ডোয় একজন মাত্র ২টি টিকিটই কাটতে পেরেছেন বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, আইসিসি যে ব্যবস্থাপনা রেখেছে তাতে ভারতের ম্যাচগুলির পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালের টিকিট একজন দুটির বেশি কাটতে পারবেন না। এই ম্যাচগুলির বাইরে যে ম্যাচগুলি রয়েছে তার চারটি করে টিকিট একজন কাটতে পারেন। যদিও বুকমাইশো-র পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা।

তাঁদের দাবি, আজও প্রি সেল উইন্ডো খোলার একটু পরেই বুকমাইশো-র সাইট ক্র্যাশ করে যায়। ফলে অনলাইনে টিকিট কাটতে গিয়েও দীর্ঘক্ষণ বুকিংয়ের লাইনে অপেক্ষা করার পর অনেকের ভাগ্যে জোটে সোল্ড আউট দর্শন। পর্যাপ্ত প্রস্তুতি নেই, এমন কোনও সংস্থাকে দিয়ে কেন গুরুত্বপূর্ণ ইভেন্টের টিকিট বুকিংয়ের বন্দোবস্ত করা হলো তা বোধগম্য হচ্ছে না কারও। অনেকে বলছেন, টিকিট বিক্রি তো নয়, নাটক চলছে।

অনেক ক্রিকেটপ্রেমীই পরিকাঠামো দেখে আশঙ্কায় টিকিট কাটতে পারার ক্ষেত্রে সাফল্য পাওয়ার বিষয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+