ICC World Cup 2023: ইডেন ঘুরে সন্তুষ্ট আইসিসি-র প্রতিনিধিদল, কালীপুজোর দিন পাকিস্তানের ম্যাচ কি হবে?

ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপ শুরু ঠিক আর ২ মাস পর। তার আগে আজ ইডেন গার্ডেন্সে পরিদর্শন সারল আইসিসির প্রতিনিধিদল। ছিলেন বিসিসিআই ও সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধিরা। ফের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিদর্শনে আসবে আইসিসির টিম।

এরই মধ্যে কালীপুজোর দিন ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইতিমধ্যেই আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তাও শুরু করেছে সিএবি।

ICC World Cup 2023: ইডেন ঘুরে সন্তুষ্ট আইসিসি-র প্রতিনিধিদল

আজ বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডেনে পৌঁছয় ২১ সদস্যের প্রতিনিধিদল। এই দলে ছিলেন আইসিসির তরফে সাতজন এবং বিসিসিআই ও সম্প্রচারকারী সংস্থার তরফে বাকিরা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস-সহ সিএবি পদাধিকারীদের সঙ্গে ছিলেন চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।

প্রতিনিধিদলের সামনে প্রথমে ১২ মিনিটের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন রাখা হয় সিএবির তরফে। এরপর মাঠ, ড্রেসিংরুম, প্রেস বক্স, মিডিয়া সেন্টার, হসপিটালিটি বক্স, সম্প্রচারের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। জোর দেওয়া হয় পরিকাঠামো, নিরাপত্তা ও হসপিটালিটির উপর। স্টেডিয়াম পরিদর্শনের পর মধ্যাহ্নভোজ সেরে সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিসির প্রতিনিধিদল।

ICC World Cup 2023: ইডেন ঘুরে সন্তুষ্ট আইসিসি-র প্রতিনিধিদল

ইডেনে এখন সংস্কারকাজ চলছে। সেই কাজ শেষের নির্ধারিত সময়সীমা রয়েছে ১৫ সেপ্টেম্বর। স্নেহাশিস জানান, আমরা ৩১ অগাস্টের মধ্যেই যাবতীয় কাজ সেরে ফেলার লক্ষ্যে এগিয়ে চলেছি। কয়েকটি বিষয়ের কথা প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন। সেটা আমরা দেখছি। সম্প্রচারকারী সংস্থার তরফে আরও কিছুটা বেশি জায়গা চাওয়া হয়েছে। সমস্যা হলেও সেই বিষয়টিও আমরা দেখছি।

সামগ্রিকভাবে আইসিসির প্রতিনিধিদল ইডেনের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি সিএবির। সিএবি সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন ১২ নভেম্বর ইডেনে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ রয়েছে। সেই ম্যাচটির দিনক্ষণ নিরাপত্তাজনিত কারণে বদলের আর্জি জানানো হয়েছে বিসিসিআই ও আইসিসির কাছে। নবরাত্রির কারণে যেমন আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আনা হচ্ছে।

ICC World Cup 2023: ইডেন ঘুরে সন্তুষ্ট আইসিসি-র প্রতিনিধিদল

কিন্তু ইডেনের ম্যাচটির দিন বদলের সম্ভাবনা নেই বললেই চলে। সে কথা বিসিসিঈআই জানিয়েও দিয়েছে বলে খবর। এ প্রসঙ্গে স্নেহাশিস বলেন, কলকাতা পুলিশের সঙ্গে নিরাপত্তা প্রদানের বিষয় নিয়ে কথাবার্তা চলছে। আলোচনা ইতিবাচক। প্রচুর সাংবাদিক ইডেনে বিশ্বকাপের ম্যাচ কভার করতে আসবেন। বিভিন্ন স্টেডিয়ামে তাঁদের বসাতে ওভারফ্লো রাখা হয়। ইডেনে তা থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

বিশ্বকাপের সময় স্টেডিয়ামে আরও একটি জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা রয়েছে সিএবির। দর্শক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে থাকবে পর্যাপ্ত ফুড কোর্ট।

(ছবি- সিএবি মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+