World Cup 2023: বিশ্বকাপে পিচ ও মাঠ নিয়ে কড়া আইসিসি হাই স্কোরিং ম্যাচ চাইছে, ইডেনে চলছে কেমন প্রস্তুতি?

World Cup 2023: বিশ্বকাপে পিচ ও মাঠ নিয়ে কড়া আইসিসি। আয়োজক দেশের আবদার মেনে বাড়তি সুবিধা দেওয়া যাবে না বলে সাফ জানানো হলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মুম্বইয়ের এক বৈঠক থেকে গাইডলাইন ঠিক করে দিলেন অ্যান্ডি অ্যাটকিনসন।

আইসিসির এই পিচ পরামর্শদাতার সঙ্গে বৈঠকে হাজির ছিলেন দেশের ৯টি স্টেডিয়ামের পিচ কিউরেটররা। ১০টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি। এ ছা়ড়াও গুয়াহাটি ও ত্রিবান্দ্রমে হবে প্রস্তুতি ম্যাচ। বুধবারের বৈঠকে কড়া বার্তা দেন অ্যাটকিনসন।

World Cup 2023: বিশ্বকাপে পিচ ও মাঠ নিয়ে কড়া আইসিসি হাই স্কোরিং ম্যাচ চাইছে

৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই আবহে বিশ্বকাপে যাতে হাই স্কোরিং ম্যাচ দেখা যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে আইসিসির তরফে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ওই বৈঠকে গত তিনটি বিশ্বকাপের পরিসংখ্যান নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়। যাতে দেখা যায় প্রথম ইনিংসে গড় স্কোরের নিরিখে সবচেয়ে পিছিয়ে ২০১১-র বিশ্বকাপ।

২০১১ সালের বিশ্বকাপে প্রথম ইনিংসে গড় স্কোর ছিল ২৪৯। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হয়েছিল সেবারের বিশ্বকাপ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছিল বিশ্বকাপের আয়োজক। সেখানে প্রথম ইনিংসে গড় স্কোর ছিল ২৭৪। যা বেড়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ২০১৯ সালে হয় ২৭৬। তিনটি বিশ্বকাপে রান রেট ছিল যথাক্রমে ৫.০৩, ৫.৬৫, ৫.৬৯।

অ্যাটকিনসন মুম্বইয়ের বৈঠকে পিচ কিউরেটরদের বলেছেন, কোনও পরিস্থিতিতে কোনও বিশেষ ম্যাচের জন্য কোনও চাপে নতিস্বীকার করে উইকেটের ঘাস ছেঁটে ফেলা যাবে না। এক কিউরেটরের কথায়, ব্যাটিং সহায়ক ৬০-৪০ পিচ বানাতে বলা হয়েছে। বল যাতে দ্রুতগতিতে যেতে পারে, ফিল্ডাররা তা আটকাতে ঝাঁপাতে পারেন, তা নিশ্চিত করতে আউটফিল্ডের ঘাস অত্যধিক ছাঁটতে বারণ করা হয়েছে।

World Cup 2023: বিশ্বকাপে পিচ ও মাঠ নিয়ে কড়া আইসিসি হাই স্কোরিং ম্যাচ চাইছে

আউটফিল্ড সবুজ গালিচা। সেই সঙ্গে বাউন্ডারির মাপ ন্যূনতম ৭০ গজ, সর্বাধিক ৮০ গজ রাখতে বলা হয়েছে। বৃষ্টিতে যাতে মাঠ পুরো ঢাকা যায় সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। বিশেষ করে যে স্টেডিয়ামগুলির আউটফিল্ডে বালি নেই। তিনটে সেন্টার উইকেট পিচ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তাঁর স্ত্রী-র মাতৃবিয়োগের কারণে মুম্বইয়ের বৈঠকে যেতে পারেননি। শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করতে হয়েছিল। বিসিসিআই থেকে বৈঠকের বিষয়ে তাঁকে জানানো হয়েছে। সেপ্টেম্বরে আইসিসির প্রধান পিচ কিউরেটর ইডেনে আসবেন। তাঁর সঙ্গে তখন বিস্তারিতভাবে কথা বলবেন সুজন মুখোপাধ্যায়। ইডেনে আন্তর্জাতিক ম্যাচের নিয়ম মেনে চারটি পিচ তৈরি রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+