বিশ্বকাপে ৪০ বছরের শূণ্যতা পূরণে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ

১৯৭৫ ও ৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গত দুই দশকে কেমন যেন শূণ্যতা তৈরি হয়েছিল। লারা যুগের শেষে ক্রিস গেইলের মতো হাতেগোনা কয়েকজন ছাড়া কোনো খেলোয়াড়ই যেন ক্লিক করছিলেন না।

১৯৭৫ ও ৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গত দুই দশকে কেমন যেন শূণ্যতা তৈরি হয়েছিল। লারা যুগের শেষে ক্রিস গেইলের মতো হাতেগোনা কয়েকজন ছাড়া কোনো খেলোয়াড়ই যেন ক্লিক করছিলেন না। তবু আচমকাই যেন পালাবদলের ইঙ্গিত দিচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট। তরুণ অধিনায়ক জেসন হোল্ডার এবং নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিয়ান দলে এমন কিছু মুখ আমদানি করেছেন, যাদের কাঁধে ভর করেই ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানুষ।

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের মাটিতেই ১৯৭৫ ও ৭৯-র বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ দুই দশকের শাপমুক্তি কাটাতে সেই ইংরেজদের জমিকেই বেছে নিতে চাইছেন ক্যারিবিয়ানরা। যদিও কাজটা যে সহজ নয়, তা জানেন জেসন হোল্ডারের দল। ২০১৪ সাল থেকে একটিও আন্তর্জাতিক ওয়ান ডে সিরিজ না জেতা ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপে যে কামাল দেখাতে পারে, তা বিশ্বাস করেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪২১ রান তুলে সেই সম্ভাবনাকে আরো জোরালো করেছেন ক্যারিবিয়ানরা।

প্রধান শক্তি এবং অস্ত্র

প্রধান শক্তি এবং অস্ত্র

বিধ্বংসী ক্রিস গেইলের পাশাপাশি, শাই হোপ, শিমরন হেটমের, এভিন লুইস, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল সম্বলিত ব্যাটিংয়ের গভীরতা এবারের ওয়েস্ট ইন্ডিয়ান দলের অন্যতম শক্তি। বোলিং বিভাগ ক্যারিবিয়ানদের লুকানো অস্ত্র বলেও দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

আইপিএলে বোলারদের ত্রাস হয়ে ওঠা আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সম্পদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই তার নমুনা পাওয়া গিয়েছে। একই সঙ্গে বল হাতেও তিনি সফল। রাসেলকে যোগ্য সঙ্গত দিতে ফাবিয়ান আলেন, কার্লোস ব্রেথওয়েট, অধিনায়ক জেসন হোল্ডাররা প্রস্তুত।

ব্যাটসম্যান

ব্যাটসম্যান

ভয়ঙ্কর ক্রিস গেইলের মতোই এখন বিধ্বংসী দেখাচ্ছে এভিন লুইস, শিমরন হেটমের, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শাই হোপদের।

বোলার

বোলার

অভিজ্ঞ কেমার রোচের পাশাপাশি আশলে নার্স, ওসেন থমাস, শান্নন গ্যাব্রিয়েল, শেলডন কোট্টরেলরা বিশ্বকাপে নিজেদের সেরাটা দেবেন বলেই আশা।

কোচ

কোচ

প্রাক্তন বার্বাডিয়ান ক্রিকেটার ফ্লোয়েড রেইফার ক্যারিবিয়ান জাতীয় জলের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন।

প্রথম ম্যাচ

প্রথম ম্যাচ

৩১ মে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শিমরন হেটমের, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শাই হোপ (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, ফাবিয়ান আলেন, কার্লোস ব্রেথওয়েট, কেমার রোচ, আশলে নার্স, ওসেন থমাস, শান্নন গ্যাব্রিয়েল, শেলডন কোট্টরেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+