মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, দুই দলের শক্তি ও দুর্বলতা

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চলতি বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে হেভিওয়েট ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ ঘিরে উন্মাদনায় ফুটছে ক্রিকেট বিশ্ব।

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চলতি বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে হেভিওয়েট ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ ঘিরে উন্মাদনায় ফুটছে ক্রিকেট বিশ্ব। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি ও দুর্বলতা।

ভারতের শক্তি

ভারতের শক্তি

ব্যাট : চলতি বিশ্বকাপে নিজের জীবনের সেরা ফর্মে থাকা রোহিত শর্মা যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ট্রাম কার্ড হন, তবে টেক্কা অবশ্যই অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের শেষ লিগ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ওপেনার কেএল রাহুলকে নিয়ে আলাদা পরিকল্পনা করতেই হবে কিউই-দের। সেকেন্ড ডাউন ঋষভ পন্থের ধামাকাদার পারফরম্যান্সে কেন উইলিয়ামসনদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বল : বল হাতে মিস্ট্রি ম্য়ান জসপ্রীত বুমরার তো কোনও কথা হবে না। ভুবনেশ্বর কুমারের চোটের পর তাঁর জায়গা ভরাট করতে ডেকে আনা মহম্মদ শামি এখনও পর্যন্ত এই বিশ্বকাপে যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে যে কোনও ব্যাটসম্যানের পায়ে কম্পন ধরতে বাধ্য। একই সঙ্গে চায়না ম্যান কুলদীপ যাদব ও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল জুটি মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে কামাল দেখাতেই পারে।

ভারতের দুর্বলতা

ভারতের দুর্বলতা

মিডিল অর্ডারের অন্যতম স্তম্ভ মহেন্দ্র সিং ধোনির অফ ফর্ম ভাবাচ্ছে ভারতীয় দলকে। একই সঙ্গে টুর্নামেন্ট হার্দিক পাণ্ডিয়ার বিলো দ্য অ্যাভারেজ পারফরম্যান্স নিয়েও চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

 নিউজিল্যান্ডের শক্তি

নিউজিল্যান্ডের শক্তি

ব্যাট : খুব একটা আহামরি না হলেও অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে রস টেলর, মার্টিন গাপটিল সম্বলিত নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভারতীয় বোলারদের সমস্যায় ফেলতে পারে।

বল : ট্রেন্ট বোল্ট, ম্য়াট হেনরি, জেমস নিশহাম, লোকি ফার্গুসন, টিম সাউদি সম্বলিত নিউজিল্যান্ডের বিধ্বংসী বোলিং আক্রমণকে সমীহ করছে ভারত।

নিউজিল্যান্ডের দুর্বলতা

নিউজিল্যান্ডের দুর্বলতা

স্পিনার মিচেল সান্টনেরের অফ ফর্ম এবং বিশ্বকাপে দারুণ শুরু করেও নিজেদের লিগের শেষ তিন ম্যাচ হেরে যাওয়ায় মানসিক চাপে ভুগতে পারেন ব্ল্যাক ক্যাপরা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ভারত : রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরা।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন ডে গ্রান্ডহোম, জেমস নিশহাম, মিচেল সান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+