বিশ্বকাপে 'চোকার্স' তকমা মুছতে চায় দক্ষিণ আফ্রিকা
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ২০১৫-র বিশ্বকাপের সেমিফাইনাল ভুলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেট ভক্ত।
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ২০১৫-র বিশ্বকাপের সেমিফাইনাল ভুলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেট ভক্ত। পরাজিত হয়ে এবি ডিভিলিয়ার্য়, ফাফ ডুপ্লেসি, ডেল স্টেইন, মর্নে মর্কেলদের কাঁদতে কাঁদতে সাজঘরে ফেরার দৃশ্য আর দেখতে চায় না ক্রিকেট বিশ্বও।
ইতিহাস সাক্ষী, প্রায় প্রতি বিশ্বকাপেই অসাধারণ পারফরম্যান্স করা প্রোটিয়াসরা নক আউট স্টেজে গিয়ে কেমন যেন খেই হারিয়ে ফেলে। তাই দক্ষিণ আফ্রিকা দলের পিছনে জুড়ে যাওয়া চোকার্স তকমা ইংল্যান্ড বিশ্বকাপেই তুলতে চান ফাফ ডুপ্লেসির ছেলেরা।

২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা
বিধ্বংসী এবি ডিভিলিয়ার্স, কুল অ্যান্ড কমপোজড জ্যাক কালিসের অবসরের পর একটা শূণ্যতা তৈরি হলেও, বিশ্বকাপ শুরুর মুখে দক্ষিণ আফ্রিকা দল ছন্দে ফিরেছে বলাই চলে। তবে চোট-আঘাতে জর্জরিত প্রোটিয়াসদের বিশ্বকাপে ভালো ফল করতে অনেক বেশি একাগ্র হতে হবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

প্রধান শক্তি এবং অস্ত্র
আইপিএলে দারুণ ব্যাট করা উইকেটরক্ষক কুইন্টন ডি কক-কেই দক্ষিণ আফ্রিকার মূল অস্ত্র হিসেবে ধরা হচ্ছে। একই সঙ্গে অভিজ্ঞ ফাফ ডুপ্লেসি, ডেভিড মিলার এবং হাসিম আমলাদের শক্তির উপর আস্থা রাখছে প্রোটিয়াসদেদ টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে কাগিসো রাবাদা, ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার অন্যতম শক্তি।

অল-রাউন্ডার
অভিজ্ঞ জেপি ডুমিনি, ক্রিস মরিসদের পাশাপাশি তরুণ অল-রাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, আনদিলে ফেলুকাওয়া-রা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শক্তি বৃদ্ধি করবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।

ব্যাটসম্যান
অধিনায়ক ফাফ ডুপ্লেসি, হাসিম আমলা, ডেভিড মিলারের পাশাপাশি এইডেন মার্করাম, রেইসে ভ্যান ডার ডুসেন দক্ষিণ আফ্রিকা দলের হৃদপীণ্ড।

বোলার
চোটগ্রস্ত হলেও অভিজ্ঞ ডেল স্টেইন যে এখনও অদ্বিতীয়, তা তিনি আইপিএলে দুটি ম্যাচ খেলেই বুঝিয়েছেন। আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ইমরান তাহির, দ্বিতীয় কাগিসো রাবাদা ইংল্যান্ড বিশ্বকাপে ঝড় তুলতে পারেন বলেই বিশেষজ্ঞদের ধারণা। সঙ্গতে লুঙ্গি এনগিদি, তাবারেজ শামসিদের উপস্থিতি দক্ষিণ আফ্রিকার শক্তি বাড়াবে।

কোচ
ইংল্যান্ডের প্রাক্তন বোলিং কোচ ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকা দলের সাফল্যের অন্যতম চাবিকাঠি।

প্রথম ম্যাচ
৩০ মে বিশ্বকাপের প্রথম ম্যাচে হোম টিম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল
ফাফ ডুপ্লেসি (অধিনায়ক), হাসিম আমলা, ডেভিড মিলার, এইডেন মার্করাম, রেইসে ভ্যান ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ক্রিস মরিস, ডোয়াইন প্রিটোরিয়াস, আনদিলে ফেলুকাওয়া, ডেল স্টেইন, ইমরান তাহির, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, তাবারেজ শামসি।












Click it and Unblock the Notifications