ওয়ার্ল্ড কাপ ২০১৫: কোয়ার্টার ফাইনালে ড্র হলে কী হবে?
আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচে যদি ড্র হয় বা যদি ম্যাচ বাতিল হয় সেক্ষেত্রে কী হবে? তাহলে গ্রুপ স্তরে যে দলগুলি ভাল ফল করেছে তাঁদের ক্ষেত্রে সুবিধে হবে।
কোয়ার্টার ফাইনাল স্তরে পৌঁছে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ। আর এই পর্যায় থেকে সব দলগুলির ক্ষেত্রেই একেবারে 'কর নয় মর' পরিস্থিতি। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে যদি খারাপ আবহাওয়ার জন্য খেলা বাতিল হয়ে যায় বা ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে গ্রুপ স্তরে কোন দল এগিয়ে ছিল তার বিচারেই একটি দল টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে খেলার সুযোগ পাবে। (সেমিফাইনালে ভারত-পাকিস্তান)

আইসিস-র বিবৃতি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম পর্যায়ে যারা ভাল ফল করেছেন তারা এই ধরণের পরিস্থিতিতে অতিরিক্ত সুবিধা পাবেন।
এখন যা পরিস্থিতি তাতে, নিউজিল্যান্জ (পুল এ-র তালিকায় শীর্ষে রয়েছে), ভারত (পুল বি-র তালিকায় শীর্ষে রয়েছে)। অস্ট্রেলিয়া (পুল এ - দ্বিতীয় স্থানে) এবং দক্ষিণ আফ্রিকা (পুল বি - দ্বিতীয় স্থানে) রয়েছে। পাকিস্তান (পুল বি - তৃতীয় স্থানে) এবং শ্রীলঙ্কা (পুল এ তৃতীয় স্থানে)। ওয়েস্ট ইন্ডিজ (পুল বি - চতুর্থ) এবং বাংলাদেশ (পুল এ - চতুর্থ)।
একইভাবে সেমি ফাইনালের ক্ষেত্রেও ম্যাচ বাতিল বা ড্র-এর পরিস্থিতি এলে একই নিয়ম অবলম্বন করা হবে। কিন্তু ফাইনালে যদি ড্র-এর পরিস্থিতি আসে তাহলে জয়ী দল নির্বাচন করার জন্য সুপার ওভার খেলানো হবে। কিন্তু ফাইনাল ম্যাচ ছাড়া অন্য কোনও পর্যায়ে সুপার ওভারের ব্যবস্থা থাকছে না।












Click it and Unblock the Notifications