নিরাপত্তার মোড়কে গদ্দাফি স্টেডিয়াম, বিশ্ব একাদশের ম্যাচ ঘিরে ফুটছে পাকিস্তান

আন্তর্জাতিক ম্যাচ না হলেও আন্তর্জাতিক ক্রিকেটাররা তো আছেন। ক্রিকেট খেলতে পাকিস্তান পৌঁছে গেল বিশ্ব একদাশ।

পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে হানার পর থেকে কোনও দেশই ক্রিকেট খেলতে যায়না। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার জেরে বন্ধ হয়ে আছে ক্রিকেটের অন্যতম সেরা লড়াইও। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ,শ্রীলঙ্কা, বাংলাদেশ কেউই পা রাখেনি পাকিস্তানের মাটিতে।

নিরাপত্তার মোড়কে গদ্দাফি স্টেডিয়াম, বিশ্ব একাদশের ম্যাচ ঘিরে ফুটছে পাকিস্তান

শুধুমাত্র আফগানিস্তান, জিম্বাবোয়ে খেলতে যায় পাকিস্তানে। এই অবস্থায় পাকিস্তানের ক্রিকেট ফ্যানদের ক্রিকেটের আনন্দ দিতে বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেছে পিসিবি। ইতিমধ্যেই পাকিস্তান পৌঁছে গেল বিশ্ব একাদশ দল। আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর নজির বিহীণ নিরাপত্তায় মেন মল রোডের পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়েছে ক্রিকেটারদের।

নিরাপত্তার মোড়কে গদ্দাফি স্টেডিয়াম, বিশ্ব একাদশের ম্যাচ ঘিরে ফুটছে পাকিস্তান

The World XI stars are all set to embark on the journey to Lahore.
Bring it on!#CricketKiHalalala #PAKvWXI pic.twitter.com/8M3C98LmNF
— PCB Official (@TheRealPCB) September 10, 2017

দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি বিশ্ব একাদশের অধিনায়কত্ব করছেন। তাছাড়াও দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা, ইমরান তাহিরের মত তারকারা,এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি, টিম পেইন, ইংল্যান্ডের পল কলিনউড,ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ড্যারেন স্যামি, স্যামুয়েল বদ্রীরা।

Pakistan team practice match at LCCA Ground #CricektKiHalalala pic.twitter.com/0Gu8gHvysw
— PCB Official (@TheRealPCB) September 10, 2017

পাকিস্তান একাদশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। সেপ্টেম্বরের ১২, ১৩, ১৫ তারিখ খেলা হবে ম্যাচগুলি। আইসিসি-র ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই ম্যাচগুলি পরিচালনা করবেন। ১৪ জন ক্রিকেটারকে ১ লক্ষ ডলার করে দেওয়া হবে। ৩ মিলিয়ন ডলার খরচ করে এই ম্যাচ আয়োজন করছে পিসিবি।

World XI arrival in Pakistan #CricketKiHalalala #PAKvWXI pic.twitter.com/jf74c87JBX
— PCB Official (@TheRealPCB) September 10, 2017

জাইলস ক্লার্ক এই ম্যাচ করানোর জন্য বড় ভূমিকা নিয়েছেন। তিনি পাকিস্তান ঘুরে গিয়ে সুরক্ষা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার পরই এই ম্যাচ আয়োজিত হচ্ছে। এদিকে বহু বছর পর পাকিস্তানে এরকম ক্রিকেট আয়োজন হচ্ছে। তাই পিসিবি সমস্ত প্রাক্তন তারকাদের ম্যাচে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছন। তবে ইমরান খান জানিয়ে দিয়েছেন এই ম্যাচের সময় তিনি হাজির হবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+